আউলিয়ায়ে নকশবন্দ ৫১ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথোপকথন হয়েছে৷ সবাই তাঁকে সাদর অভ্যর্থনা ও মুবারকবাদ জানিয়েছেন। সিদরাতুল মুনতাহায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিব্রাঈল আলাইহিস্সালাম আরো উর্ধবলোকে গমন করে 'সিদরাতুল মুনতাহা' তথা বদরিকা বৃক্ষের নিকটে যেয়ে পৌছুলেন। এখানে তিনি পবিত্র কাবাঘরের অনুরূপ একটি ইবাদাতগৃহ দেখতে পেলেন এই গৃহের নাম 'বাইতুল মা'মুর' এই পবিত্র ঘরকে সত্তুর হাজার ফিরিশতা দৈনিক তাওয়াফ করেন৷ একজন ফিরিশতাকে একবার তাওয়াফ শেষে আরেকবার করার জন্য সত্তুর হাজার বছর অপেক্ষা করতে হয়৷ এরপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উর্ধ্বে 'রফরফের' মাধ্যমে আরোহণ করলেন৷ এই শেষ সফরে জিত্রাঈল আলাইহিস্সালাম যেতে অপারগতা জানালেন কারণ হিসাবে বললেন, আর যদি এক কদম আমি অগ্রসর হই তাহলে আমার সকল পাখা আল্লাহর তাজাল্লিতে জ্বলে পুড়ে ভল্ম হয়ে যাবে! আল্লাহর পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজীমে যেয়ে পৌছুলেন। আরোহণের সময় মনে পড়লো হযরত মূসা আলাইহিস্সালাম এর কথা৷ তুর পাহাড়ে আরোহণ শেষে একটি বৃক্ষের নিকট আল্লাহর তাজাল্লির সম্মুখে গৌছার পর আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, 'হে মুসা! তুমি পবিত্র স্থানে আগমন করেছো, তোমার জুতা খুলে ফেলো!' সুতরাং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজীমে আরোহণের পূর্বে নিজের পা মুবারকে যে খড়ম ছিলো তা খুলে ফেলার জন্য উদ্যত হলেন৷ আল্লাহর পক্ষ থেকে এশীবাণী উচ্চারিত হলো, 'হে আমার হাবীব! আপনি জুতা খোলার চেষ্টা করবেন না৷ আপনার পাদুকার স্পর্শ পেলে আমার আরশ ধন্য হবে!' সুবহানাল্লাহ! আমাদের নবীজীর মর্যাদা স্বয়ং মহাপ্রভুর দরবারে কতো উর্ধে! অতঃপর একান্ত সঙ্গোপনে আল্লাহ তাবারাক ওয়া তা'আলা তাঁর হাবীবের সাথে কথোপকথন করলেন যার সঠিক বর্ণনা আমি অধমের কলম থেকে বের হবার কোন উপায় নেই। তবে মি'রাজ হতে প্রত্যাবর্তনকালে কয়েকটি বিশেষ উপহার আমাদের নবীজী ৫৫
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।