আউলিয়ায়ে নকশবন্দ বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর সেখানে সকল আম্দিয়া আলাইহিস্সালাম এর রূহের সাথে নিজে ইমামতি করে দু' রাকাআত নামায আদায় করলেন এরপর উর্ধবাকাশে ভ্রমণের প্রাক্কালে তীর সম্মুখে দুগ্ধ ও শুরার দু'টি পেয়ালা পেশ করা হলো৷ তিনি দুপ্ধের পেয়ালা গ্রহণ করলেন জিবরাঈল আলাইহিস্সালাম মন্তব্য করলেন, আপনি যদি শরাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেতো এরপর শুরু হলো মিরাজের পর্ব নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাঈল আলাইহিস্সালাম একে একে প্রথম থেকে সপ্তম আসমানের প্রবেশ দ্বার পেরিয়ে গেলেন৷ প্রত্যেক প্রবেশদ্বারেই দ্বাররক্ষী ফিরিশতাদের সঙ্গে বাক্যালাপ হলো: ফিরিশতারা প্রশ্ন করলেন, 'হে জিবরাঈল! আপনার সাথী কে? তাঁকে কি আমন্ত্রণ জানানো হয়েছে?' ইত্যাদি জিত্রাঈল প্রত্যেকবারই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় দিলেন এবং স্বয়ং রাববুল আলামীনের দরবারে উপনীত হতে তাঁকে আমন্ত্রিত করা হয়েছে- তা অবগত করলেন৷ দ্বাররক্ষীরা তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর অভ্যর্থনা জানিয়ে প্রবেশপথ উন্মুক্ত করে দিল৷ তিনি প্রত্যেক আসমানেই একেকজন পূর্ববর্তী প্রসিদ্ধ নবীর সাক্ষাৎ পেলেন৷ প্রথম আসমানে তীর সাক্ষাৎ ঘটলো হযরত আদম আলাইহিস্সালাম এর সঙ্গে আদম আলাইহিস্সালাম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 'সুসন্তানা, 'সৎকর্মশীল', 'সত্য নবী' ইত্যাদি আখ্যায়িত করে তাঁকে স্বাগত জানালেন৷ দ্বিতীয় আসমানে আরোহণ করে অসংখ্য ফিরিশতা ছাড়াও দেখা হলো হযরত ঈসা আলাইহিস্সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস্সালাম এর সাথে তাঁরা উভয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মানের সাথে সম্ভাষণ জানালেন৷ তৃতীয় আসমানে সাক্ষাৎ ঘটলো হযরত ইউসুফ আলাইহিস্সালাম এর সঙ্গে৷ তাঁর সাথে অনেক কথাবার্তার পর চতুর্থ আসমানে আরোহণ করে দেখতে পেলেন হযরত ইদরীস আলাইহিস্সালামকে৷ এরপর পঞ্চম আসমানে সাক্ষাৎ ঘটলো হযরত হারুন আলাইহিস্সালাম এর সঙ্গ ষষ্ঠ ও সপ্তম আসমানে নজীবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিত হলেন যথাক্রমে হযরত মুসা আলাইহিস্সালাম ও হযরত ইব্রাহীম আলাইহিস্সালাম এর সাথে৷ তদের সবার সাথেই ৫৪
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।