আউলিয়ায়ে নকশবন্দ সর্বাপেক্ষা বড়ো মু'জিযা হলো পবিত্র কুরআন শরীফা মহান এই এশীগ্রন্থ একটি জ্যান্ত মু'জিযা। আর এর পরবর্তী স্থানে আছে হুজুরের নভোতভ্রমণ বা মি'রাজা এমন অত্যাম্চর্য মু'জিযা অপর কোনো নবীর ক্ষেত্রে সংঘটিত হয় নি। মি'রাজের দু'টি দিক আছো যেহেতু মিরাজের ঘটনা ছিলো বাস্তব তথা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মি'রাজে গমণ করেন, তাই মুমিনদের জন্য এ থেকে আখিরাতের জিন্দেগীতে যে আমরা সশরীরে উর্ধবজগতে যাবো তার নমুনা ভেসে এসেছে৷ অপরদিকে দুনিয়ার জীবনে 'আধ্যাত্মিক ভ্রমণের' সুত্রও এই মি'রাজ৷ এজন্য বলা হয়েছে 'আসছোলাতু মিরাজুল মুমিনীন' - নামায ৫১ মুমিনের জন্য মিরাজ পবিত্র মিরাজের ঘটনাকে দু'টি ভাগে বিভক্ত করে দেখা যেতে পারে৷ প্রথমত নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সশরীরে মক্কা শরীফের মাসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাসের মাসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ- যাকে আরবীতে 'ইসরা' শব্দ দ্বারা বুঝানো হয়েছে, যার অর্থ রাতের ভ্রমণ| মাসজিদুল আকসা থেকে সপ্ত আসমান পেরিয়ে বেহেশত, দোযখ ইত্যাদি ভ্রমণ শেষে আরশে আজীম পর্যন্ত ভ্রমণকে বলে 'মিরাজ' বা উর্ধবলোকে আরোহণ তবে উভয় ভ্রমণকেই পারিভাষিক অর্থে একত্রে মি'রাজ বলো ঠিক কোন্ সময় মি'রাজ সংঘটিত হয়েছিল সে সম্পর্কে মতবিরোধ আছে৷ অধিকাংশের মতে নুবুওয়াতের দশম বছর রজব মাসের ২৭ তারিখের রাতে ইশা থেকে ফযরের মধ্যে তা সংঘটিত হয় ৫১ পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে ঠিক কোথায় ঘুমন্ত ছিলেন সে ব্যাপারেও মতানৈক্য আছে৷ তবে অধিকাংশের মতে তিনি তাঁর ফুফু হযরত উম্মে হানী রাদ্বিআল্লাহু আনহার ঘরে নিদ্রামগ্ন ছিলেন৷ হযরত জিত্রাঈল আলাইহিস্সালাম এর ডাকে সেখান থেকে উঠে বাইতুল্লাহ শরীফ সংলগ্ন হিজরে ইসমাঈল (বা হাতীমে) চলে যান। সেখানে পৌঁছার পর তিনি আবার নিদ্রামগ্ন হন৷ তখন তাঁকে ফিরিশতা আবার জাগিয়ে তুলে বুরাকে চড়িয়ে যাত্রা শুরু করেন। ৫৩
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।