Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সুবহানাল্লাহ! আল্লাহর হাবীবের কী মুহাববাত মানুষের জন্য! এতো জঘন্যভাবে অপমানিত ও শারীরিক নির্যাতনের শিকার হলেন যে সম্প্রদায়ের কাছে তাদের প্রতি এই অকল্পনীয় ব্যবহার! প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপম চরিত্র মাধূর্যের চিত্র কতো সুন্দরভাবে ফুটে ওঠেছে তায়েফের এই ঘটনা থেকে৷ শিক্ষা হিসাবে ইসলামের দায়ীদের জন্য এই ঘটনাটি চিরদিন যাবৎ আদর্শ হয়ে থাকবে। তায়েফের ঘটনাবলী থেকে আরো একটি চিরন্তন সত্য দিবালোকের মতো আত্মপ্রকাশ করেছে- আর তাহলো, ধন-সম্পদের মোহে মানুষ অন্ধ হয়ে যায়৷ সে সত্যকে অনায়াসে প্রত্যাখ্যান করে বসে আল্লাহ পাক পবিত্র নি শরীফে এই ব্যাপারটি তুলে ধরেছেন: 1985 “55568 2013৩ 9১ 0৬ রী, 522 58 958523 ৩৮ ৩? 134 32551 "যখনই আমি কোন জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার ধনাঢ্য অধিবাসীরা বলেছে, তোমরা যা-সহ প্রেরিত হয়েছো, আমরা তা প্রত্যাখ্যান করি৷ তারা আরো বলতো, আমরা ধনে-জনে সমুদ্ধশালী; সুতরাং আমাদেরকে কিছুতেই শাস্তি দেওয়া হবে না [সূরা সাবা : ৩৪-৩৫]। আল-মি'রাজ (01০0) সকল নবী-রাসুলের জীবনেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু অলৌকিক ঘটনাবলী প্রকাশ পেয়েছে। পবিত্র কুরআন ও হাদীস শরীফে এসব 'মু'জিযাহ' (১২০) সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়৷ সুতরাং নবী-রাসুলদের মু'জিযা সত্য এবং তার উপর বিশ্বাস রাখা ঈমানের অঙ্গ৷ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুবুওয়াতী জিন্দেগীতেও অসংখ্য মুজিযা প্রকাশ পেয়েছিল! কোনো কোনো সীরাত লেখক ১ হাজারেরও বেশী মু'জিযা লিপিবদ্ধ করেছেন৷ তবে সকলেই এ ব্যাপারে একমত যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাবতীয় মুজিযার মধ্যে ৫২

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।