আউলিয়ায়ে নকশবন্দ না জানি কোন্ বদদু'আ করে তায়েফবাসীকে আজ ধ্বংস করে দেওয়া হবে! কিন্তু না, দয়াল নবীজী এক হৃদয় নিংডানো দু'আ করলেন নিজেরই অক্ষমতা স্বীকার করে! তিনি আল্লাহর পবিত্র দরবারে আকুতি-মিনতি করে বললেন: "হে আল্লাহ! আপনার দরবারে আমি আমার দুর্বলতার ফরিয়াদ জানাই, আমার মধ্যে হিকমাতের অভাব আছে৷ আমি দুর্বল ওগো সর্বাধিক দয়াময় আল্লাহ তা'আলা! আপনি 4 দুর্বলদের প্রতিপালক এবং আমার প্রতিপালক আপনি আমাকে কার হাতে সোপর্দ করেছেন? দূরবর্তী কারো নিকট, যে আমার প্রতি নিষ্টুর আচরণ করবে অথবা শক্রর নিকট যাকে আমার মালিক বানিয়ে দেবেন? যদি আমার প্রতি আপনার ক্রোধ না থাকে তবে আমার আর কোনও পরোয়া নেই৷ অবশ্যই আপনার ক্ষমা আমার জন্য প্রশস্ত, আমি আমার প্রতি আপনার ক্রোধ আপতিত হওয়া থেকে অথবা আমার প্রতি আপনার কঠোরতা প্রদর্শন করা হতে আমি আপনার সেই নূরের আশ্রয় চাচ্ছি যার দ্বারা যাবতীয় অন্ধকার দূরীভূত হয় এবং দুনিয়া-আখিরাতের সকল কাজ সুসম্পন্ন হয়৷ আমি আপনারই সন্তুষ্টি চাই৷ নেক কাজ করার কিংবা অন্যায় ও পাপ থেকে বেঁচে থাকার শক্তি একমাত্র আপনার কাছ থেকেই আমি পেয়ে থাকি"| যাদুল মাআদে বর্ণিত আছে, উক্ত দু'আ শেষে আল্লাহ তা'আলা পাহাড়সমূহের ফিরিশতাদের পাঠিয়ে দিলেন তীর হাবীবের নিকট। তারা অবতরণ করে বললেন, হে আল্লাহর রাসুল! যে দু'টি পাহাড়ের মাঝে তায়েফ নগর অবস্থিত, আপনি দু'আ করুন এ দু'টো একত্রে মিলিয়ে দিয়ে তায়েফবাসী সবাইকে ধ্বংস করে ফেলার জন্য৷ আমরা এ কাজের জন্য প্রস্তুত কিন্তু মায়ার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এ কী বলছো? আমাকে আল্লাহ পাক মানুষের হিদায়াতের জন্য পাঠিয়েছেন- ধ্বংসের জন্য নয়৷ তারা যা করেছে তা আমার দুর্বলতা হেতু করেছে- আমি তাদেরকে সঠিকভাবে বুঝাতে পারি নি। আমি তো আশাবাদী তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে অপর কাউকে শরীক করবে না৷ ৫১
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।