আউলিয়ায়ে নকশবন্দ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুরোধ করলেন, তোমরা আমার কথায় কর্ণপাত করলে না, তবে আমি অনুরোধ জানাচ্ছি আমার বিষয়টি গোপন রেখো৷ কিন্তু এতে তারা আরো বেপরোয়া হয়ে ওঠলো। হৈ-হল্লা ও চিৎকার দিয়ে সেখানে অনেক লোক জড়ো করে দিল৷ সবাই তাঁকে ঘিরে ফেললো এবং বিভিন্ন ধরনের খারাপ উক্তির মাধ্যমে তাঁকে উত্যক্ত করে তোলার চেষ্টা করলো৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতান্তরে এক মাস তায়েফে থেকে দাওয়াতী কাজ অব্যাহত রেখেছিলেন৷ ছকীফ গোত্রের নিকট থেকে ফিরে তিনি তায়েফের বিভিন্ন প্রভাবশীল ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নিকট যেয়ে ইসলামের দাওয়াত দিলেন৷ তারা কেউই দাওয়াত গ্রহণ করলো তো না-ই, উপরন্তু তারা তাকে শহর থেকে তাড়িয়ে দিতে উদ্যত হলো| তাদের বেওকুফ দাসদাসীদেরকে তাঁর পেছনে লেলিয়ে দিল৷ এরা অত্যন্ত বে-আদবীপূর্ণ আচরণ করতে লাগলো দু'জাহানের বাদশাহ, জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এমনকি তারা তাঁকে রাস্তায় ঠেলে দিয়ে পবিত্র দেহের উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো।৷ প্রচণ্ড আঘাতে পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো প্রিয় পালকপুত্র হযরত যায়িদ রাদ্বিআল্লাহু আনহু প্রাণপণ চেষ্টা করলেন নবীজীকে রক্ষা করতে৷ তিনি তাঁকে জড়িয়ে ধরে অনেক পাথরের আঘাত নিজে সহ্য করে দ্রুত চলতে লাগলেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র পদদ্বয়ে রক্ত জমা হয়ে পড়লো৷ এদিকে যায়িদ রাদিআল্লাহু আনহু তাঁকে রক্ষা করতে যেয়ে পাথরের আঘাতে তারও মাথা ফেটে গেল৷ এরপর কোনমতে একটি বাগানের দেওয়ালের পাশে গিয়ে উভয়ে আশ্রয় গ্রহণ করলেন। আপাতত নরাধম হামলাকারীদের হাত থেকে তীরা রক্ষা পেলেন। সেখানে একটি আঙ্গুর গাছ ছিলো৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির নীচে বসে পড়লেন৷ অত্যন্ত ক্লান্ত, রক্তে রঞ্জিত, ব্যথিত, ক্ষুধার্ত এবং নিরাশপূর্ণ অবস্থায় পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুভরা চোখে মহান আল্লাহর পবিত্র দরবারে হাত উত্তোলন করে দু'আ করতে লাগলেন৷ ৫০
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।