Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ কুতবে জামান হযরত মাওলানা আমীনুদ্দিন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী দা.বা. এর পক্ষ থেকে- প্রাক কথন বিসমিল্লাহির রাহমানির রাহীম। নাহমাদুহু ওয়ানুসল্লি আলা রাসুলিহিল কারীম৷ আম্মা-বাদ- আলহামদুলিল্লাহ! খানক্লায়ে আমীনিয়া-আসগরিয়া গবেষণা ও প্রকাশনা বিভাগ থেকে আরো একটি দ্বীনি গ্রন্থ প্রকাশ করতে আমরা সক্ষম হয়েছি খানক্কার প্রতিষ্ঠাতা সচিব লেখক ইঞ্জিনিয়ার আজিজুল বারী “আউলিয়ায়ে নকশবন্দ” শিরোনামের এই বড়ো বইটি রচনা করেছেন৷ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হবে৷ আর তাঁর ওয়ারিস হিসেবে স্বীকৃত উলামা ও ওলিআল্লাহগণের জীবনী পাঠ করলেও অনুরূপ উপকৃত হওয়া যায়৷ আল্লাহর সন্তুষ্ট কামনায় দীর্ঘদিনের চেষ্টা-সাধনার মাধ্যমে লেখক এই মূল্যবান গ্রন্থটি পাঠকদের সম্মুখে হাজির করেছেন৷ আমি আশারাখি প্রত্যেক পাঠকই এ থেকে উপকৃত হবেন৷ গ্রন্থে প্রথমত, পেয়ারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দীক ও সালমান ফারসি রাদিআল্লাহু আনহুমার জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়েছে৷ সকল সুফি তারিকার সিলসিলাই শেষোক্ত দুজন সাহাবী অথবা হযরত আলী ইবনে আবি তালিব রাদ্ধিআল্লাহু আনহুর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছুয়েছে সুতরাং যে কোনো তরিকার সিলসিলা মুতাবিক ওলিদের জীবনালোচনায় সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেই৷ সেসাথে থাকবে হযরত আলী কিংবা আবু বকর সিদ্দীক ও সালমান ফারসী রাদ্বিআল্লাহু আনহুমের জীবনাদর্শের আলোচনা দ্বিতীয়ত, আধুনিক যুগ পর্যন্ত জন্ম নেওয়া নকশবন্দিয়া সুফি তরিকার ৩৫ জন ওলির জীবন ও সাধনার উপর আলোচনা হয়েছে এগ্রন্থে৷ ওলিদের জীবন খুব চিত্তাকর্ষক হয়ে থাকে আল্লাহর রাস্তায় তাঁদের জীবনভর সাধনার বর্ণনা আমাদেরকে প্রভুপ্রেমের প্রতি আকর্ষিত করে৷ ওলিরা আমাদের আদর্শ! তাঁদের জীবনকাহিনী পাঠ করে যে কোনো বুদ্ধিমান ৫

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।