Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ অনুভব করতেন৷ শেষ পর্যন্ত আল্লাহ তা'আলা এই দু'জনকেও তাঁর থেকে চিরতরে দূরে সরিয়ে দিলেন। তখন নুবুওয়াতের ১০ম বছর৷ হযরত ও পরিবারবর্গ সবেমাত্র সামাজিক বয়কট থেকে মুক্ত হয়েছেন৷ দীর্ঘ দিন শিব আবি তালিবে দারুণ দুঃখ-কষ্ট্রের মধ্যে কাটানোর পর কাটা দিন যেতে না যেতেই সান্তৃনাদাত্রী প্রিয় স্ত্রী হযরত খাদীজা রাদ্বিআল্লাহু আনহা ইন্তিকাল করলেন৷ এর অল্পদিনের মাথায় চাচা আৰু তালিবও এই ধরা থেকে বিদায় গ্রহণ করেন৷ এ দু'টি মৃত্যুর ফলে হযরতের যেনো ডানা ভেঙ্গে পড়লো৷ কুরাইশ কাফির-মুশরিকরা সুযোগ বুঝে তাঁর উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি করলো৷ একান্ত আপনজনদের হারানো এবং সেসাথে কুরাইশদের দৌরাত্ম্য বৃদ্ধিতে তিনি নিরাপত্তাহীন ও অসহায় বোধ করলেন৷ এ কারণেই এই বছরটিকে "আমুল হুযন' বা দুঃখের বছর নামে অভিহিত করা হয়েছে৷ হযরত খাদীজা রাদিআল্লাহু আনহা মক্কা শরীফের বিখ্যাত কবরস্থান 'জান্নাতুল মাল্লা' -তে সমাহিত আছেন। তায়েফ গমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে ভীষণ মানসিক চাপের মধ্যে আপতিত হয়েও তাঁর পবিত্র মিশন চালিয়ে যেতে কুষ্ঠাবোধ করেন নি। আল্লাহর উপর অগাধ ভরসা রেখে তিনি তাঁর দাওয়াতী কাজ অব্যাহত রাখেন তবে মক্কা শহরে এই কাজের মাধ্যমে তেমন বেশী সফলতা পরিলক্ষিত হচ্ছিলো না৷ তাই সিদ্ধান্ত নিলেন পার্বতী কোনো অঞ্চলে যেয়ে ইসলামের দাওয়াত দেবেন।৷ আপাতত তিনি মক্কা শরীফ থেকে প্রায় ৭৫ মাইল দুরবর্তা জনবহুল তায়েফ শহরে যেতে প্রস্তুতি গ্রহণ করলেন৷ সফরসঙ্গী হিসাবে প্রিয় পালকপুত্র হযরত যায়িদ বিন হারিসা রাদিআল্লাহু আনহুকে নির্বাচিত করে নুবুওয়াতের ১০ম বছর শাওয়াল মাসে তিনি তায়েফের উদ্দেশ্যে যাত্রা করেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছকীফ নামক একটি প্রভাবশালী গোত্রের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন তবে এদের কাছ থেকে কোনো আশানুরূপ জবাব মিললো না- বরং তারা তীঁকে কটাক্ষপূর্ণ কিছু বাক্য শুনিয়ে দিল৷ এরপর নবীজী সাল্লাল্লাহু ৪৯

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।