আউলিয়ায়ে নকশবন্দ এ খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা আবু তালিবকে জানালেন তিনি মুত্তালিব গোত্রের লোকদেরকে সঙ্গে নিয়ে কাবা গৃহের সামনে গিয়ে কুরাইশদের সঙ্গে কথা বললেন। চুক্তিপত্র বা বয়কটের দলীলটি যে উই পোকায় খেয়ে ফেলেছে তা তাদের জানিয়ে দিয়ে বয়কট অবসানের দাবী জানালেন। অনেক কথা কাটাকাটির পর চুক্তিপত্র সত্যিই উই পোকা খেয়ে ফেলেছে দেখে কুরাইশরা লজ্জায় মাথা নত করলো এদিকে আবদে মনাফ ও কুসাই গোত্রের লোকগণ ঘোষণা দিলো, আমরা এই বয়কট মানি না! শীঘ্ই বয়কটের অবসান ঘটলো। যুহায়র ও তার সাহীগণ নাঙ্গা তরবারি হস্তে ছুটে গেলেন শিব আবি তালিবের দিকে৷ অভ্যন্তরীণ সকল মুসলমানকে তারা মুক্ত করে দিলেন৷ এভাবেই দীর্ঘ ৩ কিংবা মতান্তরে ২ বছর কঠিন বিপদে আপতিত থেকে নুবুওয়াতের দশম সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপরিবারে মুক্ত হলেন৷ গিরিসঙ্কট থেকে বের হয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর চাচা আবু তালিবসহ ইশাম ও মুত্তালিব গোত্রের সকল নারী-পুরুষ, শিশু-কিশোর, বৃদ্ধ-যুবা আল্লাহর ঘরের সামনে গিয়ে গিলাফে ধরে এই চরম দুর্ভোগের জন্য দায়ী কুরাইশ মুশরিক ও কাফিরদের বরুদ্ধে আল্লাহর দরবারে বদদ্ু'আ করলেন: 'হে আল্লাহ! যারা আমাদের উপর এই জঘন্য যুলুম করেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, আমাদের মর্যাদা ভূলুষ্ঠিত করেছে, আমাদের পক্ষে তুমি এর বদলা নিও! দুঃখের বছর (3১ ১০) মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনে বিরাট দুঃখ- দুর্দশা, বিপদ-আপদ পতিত হয়েছে৷ কাফিরদের জ্বালা-যন্ত্রণা তো ছিলোই সেসাথে ইয়াতীম অবস্থায় পৃথিবীতে আসা তাঁর জীবনের অধিকাংশ সময়ই ছিলো দুঃখ-ভারাক্রান্ত তবে যে দু'জন মানুষ তাঁকে কঠিন বিপদ-আপদের সময় কাছে থেকে সর্বাধিক বেশী সান্তনা প্রদান করেছিলেন তীরা হলেন হযরত খাদীজা রাদ্বিআল্লাহু আনহা এবং চাচা আবু তালিব৷ তাঁদের জীবদ্দশায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা নিরাপত্তা ৪৮
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।