আউলিয়ায়ে নকশবন্দ কৌশল অবলম্বন করতে লাগলো সেমতে নুবুওয়াতের ৭ম বছরের ১লা মুহাররম থেকে কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ তাঁর যাবতীয় পরিবারবর্গকে সামাজিক বয়কটের শিকার করে৷ মন্কার অদূরে শা'ব আবি তালিব নামক উপত্যকায় তাদেরকে বন্দী করে রাখলো উপত্যকা থেকে তাঁদের কাউকে বেরিয়ে আসা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো মক্কার কেউ বন্দীদের সঙ্গে যোগাযোগ রক্ষার সুযোগ পেলো না- উপত্যকার বাইরে এসে খাবার দাবারসহ জীবন রক্ষার জন্য জরুরী কোনো বস্তু পর্যন্ত সংগ্রহের অধিকার তাদের ছিলো না৷ সামাজিক এই অমানুষিক বয়কটে আক্রান্ত হয়ে সবাই জর্জরিত হয়ে পড়লেন৷ খাবারের চরম অভাব হেতু শিশু-মহিলা এবং বৃদ্ধরা উপবাসে থেকে দুর্বল হয়ে পড়লেন৷ এ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ তীর পরিবারবর্গের উপর এতো বড় বিপদ আপতিত হয় নি নরাধম কাফিররা সবাই মিলে এমন জঘন্য মহাসঙ্কটে পতিত করে নবী- পরিবারকো৷ তারা একটি কাগজে বয়কটের শর্তাবলী লিপিবদ্ধ করে কাবা শরীফের দেওয়ালে টাঙ্গিয়ে রাখে এই দলীলে মক্কার বড় বড় কাফির নেতাদের সই ছিলো দলিল লেখক ছিলো নরাধম মানসি ইবনে ইকরিমা আবারদী৷ আল্লাহ পাক তাঁকে দুনিয়াতে শস্তি দিয়েছেন যে হাতদ্বয় দ্বারা সে লিখেছিল তা তিনি চেতনহীন করে দিয়েছিলেন। সুদীর্ঘ ৩ বছর যাবৎ এই বয়কট স্থায়ী ছিলো আহ! এই সময়ে নবী-পরিবারের উপর কী না কষ্ট! কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে সবাই তা সহ্য করে গিয়েছেন৷ এই চরম বিপদের দিনেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিরাশ হন নি অবশেষে এক দু'জন মুশরিকের মনেও দয়ার উদ্রেক ঘটলো৷ মুসলমানদের উপর এরূপ চরম নির্যাতন উচিত হয় নি ভেবে তারা ব্যাপারটি নিয়ে কথাবার্তা শুরু করলো এদিকে কাবা শরীফের দেওয়ালে লটকানো এ কাগজের টুকরো বিনষ্ট হয়ে গিয়েছিলা আল্লাহর হুকুমে একজাতীয় উই পোকা তা খেয়ে ফেলে একমাত্র আল্লাহর নামটি অক্ষত ছিলো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ ওহীর মাধ্যমে জানতে পারলেন৷ ৪৭
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।