আউলিয়ায়ে নকশবন্দ উমরের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করে দাও। সেই পবিত্র মুখের দু'আর ফলেই আপনি সৌভাগ্য লাভ করেছেন।' এরপর তিনি উমর রাদ্বিআল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে বায়তুল আকরামে উপস্থিত হলেন। দরোজায় কড়া নাড়ার পর ভেতর থেকে উমরকে দেখে সাহাবায়ে কিরামের মধ্যে কিছুটা ভীতির সঞ্চার হলো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসংকোচে উমরকে ভেতরে আসতে দাও। হযরত হামযা রাদ্বিআল্লাহু আনহু উপস্থিত বিপদের আশঙ্কায় উমরের বিরুদ্ধে অন্ত্র ধরতে প্রস্তুত হয়ে গেলেন৷ কিন্তু পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আসল খবর তিনি উমর রাদিআল্লাহু আনহুর কাপড় ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, "হে উমর! তুমি কী উদ্দেশ্যে এসেছো?" হযরত উমর তৎক্ষণাৎ কালিমা শাহাদাত পাঠ করলেন৷ আকস্মিক ও অভাবনীয় এই ঘটনায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে উঠলেন, "আল্লা-হু আকবার!"। সাহাবায়ে কিরামও এতো সজোরে 'আল্লা-হু আকবার ধবনি তুললেন, এতে আশপাশ এলাকা প্রতিধবনিতে প্রকম্পিত হয়ে উঠলো৷ এরপর উমর তখনই আরজ করলেন, হে আল্লাহর রাসূল! কুফর নিজেকে সাড়ম্বরে প্রকাশ করছে আর আমরা হক দীনের অনুসারী হওয়া সত্বেও কেনো তা গোপন করবো? উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহুর এই দৃঢ় সাহসী উক্তিতে উপস্থিত ত্রিশ-চল্লিশ জন সাহাবী সারিবদ্ধভাবে দীঁড়িয়ে গেলেন৷ সকলে পবিত্র বাইতুল্লাহ শরীফের নিকটে যেয়ে প্রকাশ্যে জামাআতের সাথে নামাজ আদায় করলেন সেখানে অনেক কাফির ছিলো, কিন্তু নীরবে এই অপূর্ব দৃশ্য অবলোকন ছাড়া তাদের কারোর সাহসে দেয় নি উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহুকে চ্যালেঞ্জ করার। মহাবীর হামযা ইবনে আব্দুল মুত্তালিব, উমর ইবনে খাত্তাব এবং উসমান ইবনে আফফান রাদিআল্লাহু আনহুমের মতো প্রভাবশীল ব্যক্তিদের ইসলাম-গ্রহণ হেতু মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরাট ফায়দা হলেও কুরাইশদের দুশমনী একটুও কমে নি৷ বরং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমকে চিরতরে বন্ধ করে দিতে নতুন নতুন ৪৬
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।