Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বেরিয়ে আসলেন৷ উমর রাদ্বিআল্লাহু আনহু এ কাগজের টুকরো হাতে নিয়ে পবিত্র কুরআনের সূরা ত্বা-হা এর প্রথম কটি আয়াত শরীফ পাঠ করলেন: 5 ৩৩ ১৯০৩ *১% 5355 ২459 ভাট ওএ০ এরি এজ ১৩; হিট দি 572 08521 06 এ * ১] 5195205 ৭ ।*50 52002 ও 9১ ৩15” ৬ ক ৩০৮ ১৪৭ এ "ত্বোয়া-হা। আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করি নি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে৷ এটা তাঁর কাছ থেকে অবতীর্ণ, যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভোমণুল সৃষ্টি করেছেন৷ তিনি পরম দয়াময়, আরশে সমাসীন হয়েছেন নভোমগুলে, ভূমগ্ুলে, এতদুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে, তা তীরই৷ যদি তুমি উচ্চকণ্ঠে কথা বল, তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন৷ আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তাঁরই!" (ত্বা-হা: ১-৮) পাঠ শেষে তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন, 'আহ! কী অপূর্ব হৃদয়গ্রাহী এই আয়াতমালা!' হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু নিজেকে আর সামলাতে পারলেন না- ঈমানী নূরের ঝলক তাঁর অন্তরাত্মার মধ্যে প্রবেশ করে দেহ-তনুমনে জেগে তুললো রোমাঞ্চকর শিহরণ বললেন, "আমাকে এক্ষুণি বলো, কিভাবে ইসলাম গ্রহণ করতে হয়?"| ভাই উমরের হৃদয় ঈমানী নূরের ছোঁয়ায় দীপ্ত হয়েছে বুঝতে পেরে ফাতিমার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো শিক্ষক খাববাৰ রাদ্বিআল্লাহু আনহু আনন্দের আতিশয্যে হযরত উমর রাদ্বিআল্লাহু আনহু-কে জানালেন, 'হে উমর! গতকালই আমি শ্রবণ করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করেছেন, হে আল্লাহ! আবু জাহিল কিংবা ৪৫

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।