Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শোনে সভাসদবর্গের সবাই ফিস ফিস শব্দ করতে লাগলো। তিনি আবার বললেন, 'তোমরা যাই বলো না কেন, ঈশ্বর সম্পর্কে আমি যা বলেছি ঠিকই বলেছি' তিনি এবার মুহাজিরদের লক্ষ্য করে বললেন, 'তোমরা আমার রাজ্যে নিরাপদ৷ যে তোমাদের অভিসম্পাত দেবে তাকে জরিমানা করা হবে৷ এক পাহাড় স্বর্ণ দিলেও আমি কাউকে তোমাদের উপর আঘাত করতে দেবো না৷ ওদের (কুরাইশদের) উপটোকন তাদের কাছে ফিরিয়ে দাও; ওসব আমার কোনো প্রয়োজন নেই" কুরাইশ দূতদ্বয় বিফল মনোরথে দেশে ফিরে আসলেন৷ আবিসিনিয়ায় আগত মুসলমান মুহাজিররা নিরাপদে বসবাস করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ ও হযরত উমর রাদ্বিআল্লাহু আনহুর ইসলাম-গ্রহণ ইসলামের দ্বিতীয় খলীফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু প্রথম দিকে ইসলাম ও মুসলমানদের ঘোর শক্র ছিলেন৷ কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু'আয় আল্লাহ পাক তাঁকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে বিরাট মর্যাদার অধিকারী করে দিলেন৷ তাঁর ইসলাম গ্রহণের কাহিনী সত্যিই চিত্তাকর্ষক ও রোমাঞ্চকর৷ হযরত উমর একদা কুরাইশ নেতা আবু জাহিল ও অন্যান্যদের প্ররোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জঘন্য সংকল্প করে বসলেন৷ তিনি উন্মুক্ত তরবারি নিয়ে অগ্রসর হলেন৷ উমর কী তখন জানতেন, এই ভ্রমণটি ছিলো তাঁর জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি অধ্যায়? তিনি যে শীঘ্বই সত্যের সন্ধান পেয়ে যাবেন, তা তিনি কল্পনাও করতে পারেন না৷ কারণ ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্র দরবারে দুআ করে নিয়েছিলেন যে, "হে আল্লাহ! আপনি আবু জাহিল কিংবা উমরের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করে দাও!"। লক্ষণীয় যে, তিনি দুআর সময় উভয়ের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করতে বলেন নি- যে কোনো একজনের জন্য আল্লাহর দরবারে আবদার করেন৷ আল্লাহ পাক উমরকেই পছন্দ করলেন। ৪৩

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।