আউলিয়ায়ে নকশবন্দ * হযরত মাওলানা আবু সাদ আহমদ খান নকশবন্দী রাহিমাহুল্লাহ [মৃূ. ১৯৪১ ঈ.]| * হযরত সাঈদ বেলায়েত শাহ হামাদানী রাহিমাহুল্লাহ মাকতুবাত হযরত সিরাজুদ্দিন রাহিমাহুল্লাহর মাকতুবাত সংকলিত হয়েছে৷ এতে মোট ৪৭টি পত্র স্থান পেয়েছে৷ তাঁর জীবদ্দশায় কেউ কেউ খানক্কার মধ্যে সুফি সাধনার বিরোধিতা করতেন তিনি তাদেরকে উপযুক্ত জবাব প্রধান করেন৷ শরীয়তে যে সুফি সাধনার অনুমতি আছে তা তিনি স্পষ্ট ভাষায় প্রমাণসহ উপস্থাপন করেন৷ তবে তিনি মধ্যপ্রাচ্যে উদ্বুদ্ধ নতুন ওয়াহাবী ফিতনার কঠোর বিরোধিতা করেন৷ ভারতে তখন এই ফিতনা প্রবেশ করেছিল৷ ইন্তিকাল হযরত শায়খ মুহাম্মদ সিরাজুদ্গিন রাহিমাহুল্লাহ নশ্বর এ দুনিয়ার মায়া ছেড়ে অনন্ত জিন্দেগীর দিকে পাড়ি জমান ২৬ রবিউল আউয়াল ১৩৩৩ হিজরি৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। দিনটি ছিলো পবিত্র জুমুআর দিন৷ মৃত্যুকালে হযরতের বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর৷ তিনি তীর প্রিয় পিতার নিকটে খানক্কায়ে মুসা জাই শরীফে সমাহিত আছেন৷ আল্লাহর নিকট আমাদের আবদার, হে প্রভু আপনি তাঁর মাক্কামাতকে বুলন্দ করুন৷ সমাপ্ত ৪২৩
— পৃষ্ঠা ৪২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।