Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সেখানে অবস্থানকালে একদিন খাজা সাহেব সালাম জানাতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গেলেন৷ পবিত্র সবুজ গম্বুজের নিকট তাঁর সাথে সাক্ষাৎ ঘটলো গম্ুুজের রক্ষীর সঙ্গে৷ তিনি তাঁকে একটি আরবি জুববা ও মোমবাতি দিলেন৷ তিনি জুববা পরে বাতি জ্বালিয়ে পবিত্র রওজায়ে আতহারের নিকট উপস্থিত হলেন৷ তিনি সেখানে দীর্ঘ সময় কাটালেন। ধ্যানস্থ অবস্থায় পবিত্র পরিবেশে থেকে বিশেষ ফয়েজ- বরকত হাসিল করলেন৷ হযরত সিরাজুদ্দিন রাহিমাহুল্লাহ জীবন ছিলো সংক্ষিপ্ত; অথচ এরই মধ্যে তিনি অসংখ্য মানুষকে নকশবন্দী তরিকার দিক-নির্দেশনা দিয়ে উপকৃত করেছেন৷ কেউ কেউ মারিফাতের উচ্চ মাক্কামে অধিষ্ঠিত হয়েছেন অনেক আলিম-উলামাও তীর হাতে বাইআত গ্রহণ করেন৷ তাঁর কাশফ ও কারামত সর্বজনখ্যাত৷ তাঁর আধ্যাত্মিক শক্তি- ক্ষমতার কথা সবাই অবগত ছিলেন৷ হযরতের খুলাফাবৃন্দ হযরত শায়খ মুহাম্মদ সিরাজুদ্দিন রাহিমাহুল্লাহর মোট ৩৬ জন খলিফা ছিলেন বলে জানা যায়৷ এদের মধ্যে সর্বপ্রধান ছিলেন গীর ফজল আলী নকশবন্দী রাহিমাহুল্লাহা৷ অতীতে তিনি হযরত লাল শাহ হামাদানী রাহিমাহুল্লাহর মুরিদ ছিলেন৷ তীর মৃত্যুর পর ফজল আলী রাহিমাহুল্লাহ হযরত সিরাজুঙ্সিন রাহিমাহুল্লাহর মুরিদ হন৷ দীর্ঘ ১৭ বছর তিনি হযরতের সুহবতে থেকে খিদমাত করেন৷ একদা খানক্কায়ে মাজহারিয়ায় থাকাকালে হযরত সিরাজুন্দিন রাহিমাহুল্লাহ পীর ফজল আলী রাহিমাহুল্লাহকে খিলাফত প্রদান করেন৷ তাঁর খলিফাদের মধ্যে প্রসিদ্ধ কয়েক জনের নাম নিচে লিপিবদ্ধ করলাম * হযরত শায়খ পীর ফাজল আলী কুরেশী নকশবন্দী রাহিমাহুল্লাহ [মৃ১২৭০ হি.] * হযরত মাওলানা পীর গোলাম হাসান সিওয়াগ রাহিমাহুল্লাহ [মূ. ১৩৫৮ হি. * হযরত মাওলানা সাঈদ বরকত আলী শাহ রাহিমাহুল্লাহ মূ. ১৩৪৫ হি.]| তিনি কলকাতা ও মুম্বাইয়ে নকশবন্দি খানক্া প্রতিষ্ঠা করেন। * হযরত মাওলানা গোলাম হুসাইন কানপুরী রাহিমাহুল্লাহ। ৪২২

— পৃষ্ঠা ৪২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।