Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শায়খ মুহাম্মদ সিরাজুদ্দিন নকশবন্দী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ- ১৩৩৩ হিজরি, সমাধি- মুসা জাই শরীফ, দীরা ইসমাঈল খান, পাকিস্তান হযরত শায়খ মুহাম্মদ সিরাজুদ্দিন নক শবন্দী রাহিমাহুল্লাহ ছিলেন স্বীয় পিতা হযরত শায়খ মুহাম্মদ উসমান দামানী নকশবন্দী রাহিমাহুল্লাহ প্রধান খলিফা। তিনি ১৫ মুহাররম ১২৯৭ হিজরি সনে বর্তমান পাকিস্তানের দেরা ইসমাঈল খান এর খানক্কায়ে মূসা জাই শরীফে জন্মগ্রহণ করেন৷ তিনি তীর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ১ বছর বয়সেই শেষ করেছিলেন৷ তাঁর শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন শুল্লা শাহ মুহাম্মদ আখন্দ [কুরআন] এবং মাওলানা মাহমুদ সিরাজী ও মাওলানা হুসাইন আলী [হাদিস ও অন্যান্য বিষয়] হযরত মাহমুদের পিতা তাঁকে নকশবন্দী তরিকায় দীক্ষা প্রধান করেন৷ তিনি তীঁকে তাসাওউফ শাস্ত্রের বিভিন্ন কিতাব যেমন “মাকতুবাতে ইমামে রববানি” কিতাবের ওপর দরসদানও করেছিলেন। খিলাফত লাভ ও খানক্কার দায়িত্ব গ্রহণ হিজরি ১৩১১ সনের জিলকদ মাসের ৩ তারিখ হযরতের পিতা তাঁকে খিলাফত প্রদান করেনা তখনও হযরত মাহমুদের বয়স অল্প ছিলো কেউ কেউ বলেছেন তখন তিনি মাত্র চৌদ্দ কিংবা পনেরো বছরের বালক ছিলেন৷ খিলাফত লাভের ৩ বছর পর ১৩১৪ হিজরি সনে তীর পিতা ইন্তিকাল করেন৷ ফলে এই অল্প বয়সেই খানক্কায়ে মুসা জাই শরীফের দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত হয়৷ পবিত্র হজ্জ পালন হযরত মাহমুদ সিরাজুদ্দিন রাহিমাহুল্লাহ ১৬ জন বন্ধু ও সাথীদের নিয়ে ১৩২৪ হিজরি সনে পবিত্র হজ্জ পালনের নিয়তে মুক্কা মুকারমার উদ্দেশ্যে যাত্রা করেন৷ শারীরিক, মানসিক ও আধ্যাত্িক এ পবিত্র ভ্রমণকালে সবাই বিশেষ ফয়েজ ও বরকত লাভ করেছিলেন৷ হজ্জব্রত পালন করে কাফেলা মদীনা মুনুওয়ারায় উপস্থিত হয় রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে ৪২১

— পৃষ্ঠা ৪২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।