Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ দিলেন, জি না নাজ্জাশী বললেন, তাহলে তোমরা চলে যাও! আমি কখনো এদেরকে তোমাদের হাতে সোপর্দ করবো না৷ আমর ইবনে আস খুব কূটকৌশলী ছিলেন৷ তিনি বের হয়ে বললেন, আল্লাহর কসম! আগামীকাল এমন এক বিষয় বাদশাহর দরবারে উথাপন করবো যে, এর দ্বারা মুসলমানদের মুলোৎপাটন করে ছাড়বো৷ পরদিন দরবারে গিয়ে বললেন, রাজন! এরা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে মারাত্বক আপত্তিকর কথা বলে৷ আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখুন৷ তিনি বললেন, তারা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে কী এমন মারাত্মক ধারণা রাখে? তাদেরকে দরবারে হাজির করো! জাফর ইবনে আবি তালিব এবং অন্যান্য সাহাবা জানতেন, ঈসা আলাইহিসসালাম সম্পর্কে প্রশ্ন করা হবে৷ কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, এ ব্যাপারে আল্লাহ ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকিছু বলেছেন তা-ই তীরা ব্যক্ত করবেনা সবার অনুমতিক্রমে এবারও জাফর রাদিআল্লাহু আনহু সকলের পক্ষে বাদশাহর দরবারে ভাষ্যকার নির্বাচিত হলেন৷ নাজ্জাশীর দরবারে প্রবেশ করে তাঁরা লক্ষ্য করলেন, তিনি স্বীয় আসনে উপবিষ্ট আছেন। তার ডানে আমর ইবনে আস এবং বায়ে উমারা৷ উভয় দিকে দাঁড়িয়ে আছেন অনেক পান্রী। এরপর নাজ্জাশী জিজ্ঞেস করলেন, হে মুহাজিরগণ! তোমরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে কী বলো? জাফর ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহু জবাব দিলেন, "আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আমরা তা-ই বলি। তিনি হলেন আল্লাহর বান্দা ও রাসূল। তিনি কুমারী মরিয়মের উদরে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন৷ আল্লাহ পাক তাঁর রূহ ফুঁকে দিয়ে তাঁকে অস্তিত্বদান করেন৷" এটা শ্রবণ করে নাজ্জাশী হাতদ্বয় মাটিতে মারলেন এবং সেখান থেকে একখণ্ড কাষ্ঠ উঠিয়ে বললেন, "তুমি যা বলেছো ঈসা ইবনে মরিয়ম এই কাষ্ঠখণ্ডের পরিমাণও বেশী কিছু ননা" একথা ৪২

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।