আউলিয়ায়ে নকশবন্দ ৩. এক কেজি আটা খেয়ে একমাস: হযরত শায়খ দামানী রাহিমাহুল্লাহ খুব অল্প খাবার খেতেন৷ একদা দীর্ঘ এক মাসের ভ্রমণে যেয়ে মাত্র আধা কেজি গমের আটার তৈরি রুটি খেলেন৷ অথচ এরপরও তিনি সম্পূর্ণ স্বাস্থ্যসম্পন্ন ও স্বাভাবিক ছিলেন৷ এটা সাধারণত সম্ভব নয়৷ মানুষ এ ব্যাপারে আশ্চর্য বোধ করলো। ৪. পকেট থেকে মুদ্রা বের হওয়া: একদিন তিনি ১০০ রুপি পরিমাণ মুদ্রা তাঁর পকেট থেকে বের করলেন৷ তিনি এগুলো তাঁর খাদিম নূর আলম খানকে দিলেন৷ বললেন, “লঙ্গরের [সুফি-দরবেশদের জন্য খানক্ার রান্নাঘরে তৈরিকৃত খাবার] জন্য একটি বকরি ক্রয় করে নিয়ে এসো” নূর আলী অবাক হয়ে ভাবতে লাগলেন, কীভাবে ছোট্ট একটি পকেট থেকে এতো মোটা মোটা একশটি মুদ্রা তিনি বের করলেন? বাস্তবে তিনি এভাবে খানকার সমস্ত খরচের টাকা পকেট থেকে বের করতেন। যে কোনো ভাবেই হোক হযরত শায়খ দামানী খাদিমের চিন্তা-ভাবনা ধরে ফেললেন৷ বললেন, “ফকিরের [নিজের ব্যাপারে বলছিলেন] পকেট হচ্ছে আফগানী একটি থলে৷ এর ভেতরের মাল শেষ হবে না, অন্তত আমার জীবদ্দশায় নয়!” হযরতের খুলাফাবৃন্দ শায়খ মুহাম্মাদ উসমান দামানী রাহিমাহুল্লাহর খুলাফার সংখ্যা ত্রিশের উর্ধে ছিলো নিচে আমরা ১৬ জনের নাম তালিকাভুক্ত করলাম। ১. তাঁর পুত্র হযরত শায়খ মুহাম্মদ সিরাজুদ্দিন নকশবন্দী মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ মূ. ১৩৩৩ হি., খানকায়ে মুসা জাই শরীফ]। ২. হযরত মাওলানা সাঈদ লাল শাহ হামাদানী বিলাওয়ালী রাহিমাহুল্লাহ [মূ. ১৮৯৬ ঈ, দানা শাহ বিলাওয়াল, পাঞ্জাব] ৩. মাওলানা মাহমুদ সিরাজী রাহিমাহুল্লাহ। ৪. শায়খ ফাজিল আওয়ান রাহিমাহুল্লাহ। ৫. মাওলানা মুহাম্মদ রাসূল লুন খুরাশানী রাহিমাহুল্লাহ [মূ. ১৩১৪ হি.]| ৬. হাফিজ সাঈদ আহমদ আলী দেহলবী রাহিমাহুল্লাহ মূ. ১৩০০ হি.]| ৭. মাওলানা সাঈদ আকবর আলী দেহলবী রাহিমাহুল্লাহ [“মাজমুয়া ফাওয়াইদ উসমানিয়া, গ্রন্থের লেখক]। ৪১৯
— পৃষ্ঠা ৪১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।