Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৬. মাদারিয়া - প্রতিষ্ঠাতা হযরত বদিউদ্দিন আহমদ জিন্দা শাহ মাদার রাহিমাহুল্লাহ [ৃ. ৮৩৭ হি., মকনপুর, ইউপি, ভারত] ৭. ক্রলন্দরিয়া - প্রতিষ্ঠাতা হযরত শায়খ শরফুদ্দিন বু আলী শাহ কলন্দর রাহিমাহুল্লাহ [মৃ. ৭২৪ হি., পানিপথ]। ৮. শান্তারিয়া - প্রতিষ্ঠাতা শায়খ সিরাজুদ্দিন আবদুল্লাহ শাত্তার রাহিমাহুল্লাহ [মু. ৮০৮ হি. ভারত] তাঁর কারামত ও কাশফ কাশফ ও কারামত ওলি হওয়ার কোনো শর্ত নয়৷ তবে সময় সময় কোনো কোনো ওলির ক্ষেত্রে বিশেষ কারণবশত এগুলোর প্রকাশ ঘটতে পারে৷ আর সব কারামত ও কাশফ একমাত্র আল্লাহর হুকুমেই হয়ে থাকে৷ মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা তাঁর বন্ধুজনদেরই নির্বাচন করেন৷ হযরত খাজা উসমান দামানী রাহিমাহুল্লাহ মাধ্যমেও বেশ কিছু কাশফ ও কারামতের প্রকাশ ঘটেছিল৷ আমরা এখানে কয়েকটির বর্ণনা দিচ্ছি। ১. আওলিয়ারা অনেক গোপন তথ্য জানেন: একদিন তাঁর এক মুরিদ মাওলানা হুসাইন আলী ভাবলেন, সত্যিকার অর্থে কী আউলিয়ারা কাশফ ও কারামতের অধিকারী হতে পারেন? একথা ভাবতে ভাবতে তিনি স্বীয় শায়খের সামনে উপস্থিত হলেন৷ হযরত তখন পাস্ত ভাষায় কিছু মুরিদানের সাথে আলাপ করছিলেন৷ মাওলানা সাহেব কক্ষে প্রবেশ করে শ্রোতাদের পেছনে বসে পড়লেন৷ হযরত উসমান দামানী রাহিমাহুল্লাহ হঠাৎ মাওলানার দিকে তাকিয়ে ফার্সি ভাষায় বললেন, “মৌলভী সাহেব! আউলিয়ারা অনেককিছু জানেন, কিন্তু সবকিছু প্রকাশ করতে তাঁদেরকে অনুমতি দেওয়া হয় নি!” ২. অনুরূপ আরেকটি ঘটনা: মাওলানা হুসাইন আলী আরেকবার আউলিয়ারা সময় সময় কাশফের মাধ্যমে অজানা খবরা-খবর জানতে পারেন, এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন৷ তিনি তখন হযরতের সামনে উপস্থিত ছিলেন৷ হযরত বললেন, “মৌলভী সাহেব! তোমার বাড়িতে চলে যাও। এরপর ফিরে এসো যাকিছু সেখানে ঘটবে সে ব্যাপারে আমি তোমাকে তখন সব বলে দেবো৷ এতে কোনো হেরফের ঘটবে না৷” বাস্তবেই তা-ই হলো৷ ৪১৮

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।