আউলিয়ায়ে নকশবন্দ ইলমে তাসাওউফের প্রতি আকর্ষণ ইলমে শরীয়ত দ্বারা মাওলানা মুহাম্মদ উসমান দামানী সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারলেন না। তাষকিয়ায়ে নফস্ অর্জন মূলত প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব হিসেবে সাব্যস্ত করেছেন সর্বযুগের ফকীহবৃন্দ। কিন্তু তা অর্জনের সর্বোত্তম পদ্ধতি হচ্ছে কোনো হঙ্কানী গীরের সুহবত লাভ। তাযকিয়ায়ে নফস খুব অল্পজনই নিজে নিজে অর্জন করতে সক্ষম হয়েছেন৷ এর কারণ হলো, এটি সুহবত ও অনুসরণ দ্বারা পরিশুদ্ধ হয়- অন্য কোনো পথ নেই৷ তখনকার দিনে খানক্কায়ে মুসা জাই শরীফের প্রতিষ্ঠাতা এবং শরীয়ত ও তরিকতের উচ্চ পর্যায়ের শায়খ ছিলেন হযরত খাজা হাজী দুস্ত মুহাম্মদ কান্দাহারী রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং খাজা মুহাম্মাদ উসমান রাহিমাহুল্লাহ তাঁরই সুহবতে যেয়ে ইলমে তাসাওউফের চ্চা শুরু করেন৷ মুর্শিদের নির্দেশ মুতাবিক তিনি প্রথমত নকশবন্দি তরিকার জিকির- শুগল-মুরাক্লাবা করে উৎকর্ষ লাভ করেন৷ এরপর অন্যান্য প্রসিদ্ধ তরিকায়ও উচ্চ পর্যায়ের মাঞ্কামে আরোহণ করেন৷ দীর্ঘদিন মুর্শিদের সুহবত ও খিদমতে থেকে খাজা উসমান দামানী রাহিমাহুল্লাহ ৮টি তরিকায় খিলাফত লাভ করেন৷ এই আটটি তরিকা ও এগুলোর প্রতিষ্ঠাতাদের নাম হচ্ছে: ১. চিশতিয়া - প্রতিষ্ঠাতা হযরত খাজা আবু ইসহাক শামী চিশতি রাহিমাহুল্লাহ মু. ৩২৯ ২. ক্কাদিরিয়া- প্রতিষ্ঠাতা গাউসুল আজম শায়খ আবদুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ মূ. ৫৬১ হি., বাগদাদ]। ৩. সুহরাওয়ার্দিয়া - প্রতিষ্ঠাতা খাজা উমর ইবনে মুহাম্মদ শাহাবুদ্দিন সুহরাওয়ার্দি রাহিমাহুল্লাহ মূ. ৬৩২ হি., বাগদাদ] ৪. কুবরাৰিয়া - প্রতিষ্ঠাতা খাজা নাজমুদ্দিন ইবনে উমর কুবরা রাহিমাহুল্লাহ মূ. ৬১৮ হি., খোওয়ারিজম]| ৫. নকশবন্দিয়া - প্রতিষ্ঠাতা খাজা মুহাম্মাদ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহিমাহুল্লাহ মূ ৭৯১ হি., বুখারা]। ৪১৭
— পৃষ্ঠা ৪১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।