আউলিয়ায়ে নকশবন্দ শায়খ খাজা মুহাম্মদ উসমান দামানী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ- ১৩১৪ হিজরি, সমাধি- মুসা জাই শরীফ, দীরা ইসমাঈল খান, পাকিস্তান হযরত শায়খ মুহাম্মদ উসমান দামানী নকশবন্দি মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ ছিলেন হযরত হাজী দুস্ত মুহাম্মদ কান্দাহারী রাহিমাহুল্লাহর প্রধান খলিফা স্বীয় গীরের ইন্তিকালের পর তিনি খানক্কায়ে মুসা জাই শরীফের দায়িত্ব গ্রহণ করেন৷ জন্ম ও জীবন হযরত উসমানের জন্ম হয় ১২৪৪ হিজরি সনে বর্তমান পাকিস্তানের দীরা ইসমাঈল খান জিলাধীন তেহসিল কুলাচি অঞ্চলের লুনি নামক একটি গ্রামো৷ তাঁর পূর্বপুরুষরা হচ্ছেন, পিতা- মাওলানা মুহাম্মদ মুসা জান, তাঁর পিতা- মুল্লা আহমদ জান, তীর পিতা- শুল্লা আবদুল হালিম, তাঁর পিতা- মুল্লা আবদুল করিম, তাঁর পিতা- মুল্লা কাজি শামসুদ্দিন আফগানিস্তানের বিখ্যাত দুরানী গোত্রের আচাখজাই শাখার বংশধর ছিলেন হযরত উসমান দামানী রাহিমাহুল্লাহ তাঁর পূর্বপুরুষ শামসুদ্দিন ছিলেন আহমদ শাহ আবদালী দুরানী [১৭২২-১৭৭২ ঈ.]%4 সময়কার কান্দাহারের কাজি। অন্ বয়সে ইয়াতীম তীর বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তাঁর পিতা মাওলানা মুহাম্মদ জান মৃত্যুমুখে পতিত হন৷ তিনি ও তাঁর ছোট ভাই মুহাম্মদ সাঈদ ইয়াতীম হয়ে গেলেন৷ হযরতের মামার নাম ছিলো মাওলানা নিযামুদ্দিন। তিনি ভাগিনাদ্বয়ের ভরণপোষণের দায়িত্বভার গ্রহণ করলেন৷ নিজেই একজন আলিম, সুতরাং ভাগিনাদ্বয়কে ইলমে দ্বীন শিক্ষাদানে ব্রত হলেন। % তিনি আহমদ খান আবদালী নামেও খ্যাত৷ দুরানী সম্ত্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই সাম্রাজ্যের বিস্তৃতি ছিলো বর্তমান আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর-পূর্ব ইরানের কিছু অঞ্চল পর্যন্ত দুরানী সম্রাজ্য থেকেই আধুনিক আফগানিস্তানের জন্ম সুত্র: উইকিপিডিয়া.কম৷ ৪১৬
— পৃষ্ঠা ৪১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।