আউলিয়ায়ে নকশবন্দ বিনাবাক্যে মেনে নেবে যৌক্তিক কারণ সে খুঁজবে না। অপরদিকে একজন আলিম যিনি সর্বদাই সন্দেহ ও সমালোচনামুখর থাকেন৷” ৪. তিনি বলেন, “আমি নিজেকে সর্বাদিক গোনাহগার মনে করি এবং আমার শায়খকে সবার চেয়ে উত্তম ভাবি।” ৫. একদিন তিনি হযরত আহমদ সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহর “মাকতুবাত” এর ৭০ নং পত্রটি পাঠ করছিলেন৷ এক পর্যায়ে মন্তব্য করলেন, “মহান পরাক্রমশালী আল্লাহ একক৷ সুতরাং শায়খও একজন থাকা চাই। এক শায়খ থেকে বেশি হলে তরিকতের ব্যাপারটি চতুর্দিকে ছিটকে পড়বে৷ তরিকতের ইমাম খাজা সাইয়্যিদ বাহাউদ্দিন মুহাম্মদ নকশবন্দ মুশকিল-কুশা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি যখন আমার হাতে তোমার হাতকে সোপর্দ করেছো জিকির শিখতে এবং আমাকে বানিয়েছো তোমার শায়খ, তাহলে প্রত্যেক দরোজায় যাবে না- একটিমাত্র দরোজার সম্মুখেই অনড় থেকো” ইন্তিকাল অস্থায়ী এ পৃথিবীতে স্থায়ীভাবে জীবিত থাকার জন্য কাউকেই আল্লাহ তা*আলা সৃষ্টি করেন নি। তবে আল্লাহ যা চান তা-ই করতে পারেন৷ হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম অনেকের মতে এখনও জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন৷ হয়তো বা আরো কেউ এভাবে থাকলে থাকতেও পারেন- আমাদের জানা নেই৷ তবে সবার মতো যুগের এক উচ্চ পর্যায়ের ওলি হাজী শায়খ দুস্ত মুহাম্মদ কান্দাহারী রাহিমাহুল্লাহও একদিন তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান-খলিফা-শুভাকাজ্মীদের শোকের সাগরে ভাসিয়ে আলমে বরযখের দিকে পাড়ি জমান৷ তাঁর ইন্তিকালের দিনটি ছিলো ২২ শাওয়াল ১২৮৪ হি. মুতাবিক ১৭ই ফেব্রুয়ারী ১৮৬৮ ঈসায়ী৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তিনি পাকিস্তানের দেরা ইসমাঈল খানে স্থীয় প্রতিষ্ঠিত খানক্কাহ মুসা জাই শরীফেই সমাহিত আছেন আল্লাহ তাআলা তীর মাক্কামাতকে আরো উন্নত করুন৷ হযরতের মাকতুবাত [পত্রাদি] পাকিস্তানে প্রকাশিত হয়েছে৷ এটির উর্দু অনুবাদ “তুহফায়ে ইব্রাহিমিয়া শিরোনামের গ্রন্থটি এখনও প্রাপ্য আছে৷ ৪১৫
— পৃষ্ঠা ৪১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।