Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ভক্তিভরে সালাম জানিয়েছেন এছাড়া মদীনা শরীফে থেকে মাঝে মধ্যে মসজিদে নববীতে হাদিসের দারসে অংশগ্রহণ করেন৷ একদিন তিনি দিল্লীর বিখ্যাত নকশবন্দী শায়খ হযরত শাহ আবদুল্লাহ ওরফে গোলাম আলী রাহিমাহুল্লাহর কথা কারো নিকট থেকে শ্রবণ করলেন৷ তাঁর মন এ শায়খের সাথে সাক্ষাতের জন্য আকুল হয়ে ওঠলো৷ তিনি কালবিলম্ব না করে ভারতের রাজধানী দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করলেন৷ তাঁর যাত্রাপথে ছিলো কান্দাহার, গজনি ও কাবুল৷ এরপর যখন তিনি পেশওয়ারে এসে যাত্রাবিরতি করেন তখন সংবাদ পেলেন যে, শাহ আবদুল্লাহ ওরফে গোলাম আলী রাহিমাহুল্লাহ ইন্তিকাল করেছেন৷ এ খবর পেয়ে তিনি ভীষণভাবে মর্মাহত হলেন৷ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কান্দাহার হয়ে কাবুলে ফিরে আসলেন৷ পুনরায় ইলমে শরীয়তের প্রতি মনোযোগ দিলেন। হযরত হাজী দুস্ত মুহাম্মদের হৃদয় এ সময় অনেকটা আলোকিত হয়ে গিয়েছিল৷ এর মুল কারণ হলো পবিত্র হজ্জ পালন ও মদীনা খুনুওয়ারায় অবস্থান তিনি সময় সময় আল্লাহর মুহাববতে এতোই আবেগাপ্লুত হয়ে পড়তেন যে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। এমনও হয়েছে যে, কোনো কোনো সময় একাধারে কয়েকদিন যাবৎ তিনি প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতেন৷ তীর হৃদয়ে শুরু হয়েছিলো ভীষণ উচাটন ও জ্বালা-যন্ত্রণা৷ এই আত্মিক অসহ যন্ত্রণা ও হতাশা থেকে মুক্তি পেতে তিনি ভ্রমণ করলেন বাগদাদে। গাউসুল আজমের সমাধিতে হযরত হাজী দত্ত মুহাম্মদ আধ্যাত্িক প্রশান্তি ও খোরাক যোগান দিতে বাগদাদে এসে গাউসুল আজম হযত শায়খ আবদুল কাদির জিলানী [8৭০-৫৬১ হি.] রাহমাতুল্লাহি আলাইহির সমাধিতে এসে উপস্থিত হলেন৷ কিছুদিন এখানে অবস্থান করে চলে গেলেন হিরাতে। সেখানে অবস্থান করছিলেন শায়খ আবদুল্লাহ হিরাতী রাহিমাহুল্লাহ৷ তিনি ছিলেন শাহ গোলাম আলী হেদলবী রাহিমাহ্ল্লাহর একজন বিশিষ্ট খলিফা মাওলানা খালিদ বাগদাদী কুদী রাহিমাহুল্লাহ খলিফা৷ হযরত হিরাতী রাহিমাহুল্লাহ সুহবতে তিন মাস পর্যন্ত অবস্থানের পর পুনরায় বাগদাদে ফিরে আসলেন এখানে মাওলানা খালিদ সাহেবের আরেকজন খলিফা ছিলেন যার নাম শায়খ মুহাম্মদ জাদিদ রাহিমাহুল্লাহ হযরত দুস্ত ৪১১

— পৃষ্ঠা ৪১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।