আউলিয়ায়ে নকশবন্দ শায়খ হাজী দুক্ত মুহাম্মদ কান্দাহারী নকশবন্দী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ- ১২৮৪ হিজরি, সমাধি- মুসা জাই শরীফ, দীরা ইসমাঈল খান, পাকিস্তান হযরত শায়খ হাজী দুস্ত মুহাম্মদ কান্দাহারী নকশবন্দী রাহিমাহুল্লাহ ছিলেন শাহ আহমদ সাঈদ মুজাদিদী ফারুকী রাহিমাহুল্লাহর প্রধান খলিফা৷ ঈসায়ী উনিশ শতকে তিনি পাকিস্তান ও আফগানিস্তানে বসবাস করেছেন৷ আফগানিস্তানের কান্দাহারের নিকটস্থ দুরানী পরিবারের খাজা মুল্লা আলী ছিলেন তাঁর পিতা। তাঁর জন্ম হয় ১২১৬ হিজরি [১৮০১/২ ঈ.] সনে স্বীয় জন্মস্থানেই তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন৷ এরপর উচ্চতর ইসলামী শিক্ষার্জনের উদ্দেশ্যে চলে যান আফগানিস্তানের রাজধানী কাবুলো৷ মজযুবের ভবিষ্যদ্বাণী ইলমে শরীয়তের ওপর শিক্ষাকালে তিনি তাসাওউফের প্রতিও আকৃষ্ট হন৷ কাবুলে বসবাসরত বিভিন্ন আউলিয়ায়ে কিরামের সুহবতে যেতে তিনি বিশেষভাবে ভালোবাসতেন৷ অনেক সুফি দরবেশের সমাধিও ছিলো আফগানিস্তানে। তিনি প্রায়ই এসব সমাধিতে যেয়ে ধ্যানস্থ হতেন৷ একদিন তিনি বাবা ওয়ালী রাহিমাহুল্লাহর সমাধিতে যেতে যাত্রা করেন, সাথে ছিলেন সহপাঠী কয়েকজন ছাত্র যাত্রাকালে পথিমধ্যে সাক্ষাৎ ঘটলো এক মযজুবের সাথে মযজুব একেক জনকে একেক রকম উপদেশ দিলেন৷ দুস্ত মুহাম্মদকে কিছু বলার সময় মযজুব বললেন, “এ ছাত্রটি একদিন কামিল ব্যক্তিতে পরিণত হবেন৷ তিনি সুফিদের দলভুক্ত তাঁর কপালে আমি মা*রিফাতের চিহ্ন দেখতে পাচ্ছি” হারাইমানে অবস্থান শিক্ষা সমাপ্ত করে হযরত দুস্ত মুহাম্মদ রাহিমাহুল্লাহ মক্কা মুকাররমায় যেয়ে এক নাগাড়ে বহুদিন অবস্থান করেন৷ সেখানে থাকাবস্থায় প্রতি বছরই পবিত্র হজ্জ পালন করেছেন ও মদীনা খুনুওয়ারায় যেয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ৪১০
— পৃষ্ঠা ৪১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।