আউলিয়ায়ে নকশবন্দ দুগ্ধ হচ্ছে হৃদয়ের পবিত্রতার চিহ্ছ।৷ আয়শা তা পাঠিয়ে আমাকে বুঝিয়ে দিলেন, “আমি তরিকায় ভ্রমণের কাঠিন্যতাকে গ্রহণ করলাম আমি আমার হৃদয়ের পবিব্রতাকে আপনার তরে উৎসর্গ করলাম।” গ্রামের লোকজন সালাহউদ্দিন আয়শার নিকট ফিরে যেয়ে সবকথা খুলে বললেন৷ বৃদ্ধা এবার বললেন, “শুনুন! আমি যখন জ্বলন্ত কয়লাখণ্ড দেখলাম তখন দুটি হরিণী আমার দরোজার সম্মুখে এসে হাজির হলো আমি কখনও এদের দেখি নি আমি বুঝতে পারলাম এদেরকে দহন করে দুগ্ধ বের করতে হবে৷ এরপর তা পাঠিয়ে দিতে হবে হযরত সাঈদ জামালুদ্দিন রাহিমাহ্ল্লাহর নিকট।” ৪. একদা হযরত সাঈদ জামালুদ্িন গুধুক্কী রাহিমাহুল্লাহ তাঁর ভক্ত-খুরিদদের নিয়ে শহরের বড় মসজিদে ইশার নামায জামা'আতে আদায় করছিলেন৷ নামায শেষে সবাই বের হয়ে গেলেন এবং মুয়াজ্জিন দরোজায় তালা লাগালেন৷ এদিকে সকলের অজান্তে ভেতরে একব্যক্তি আটকা পড়ে যান৷ তিনি একটি বড় পিলারের নিকটে ছিলেন তাই তাকে কেউ দেখতে পায় নি তিনি ছিলেন হযরতের একজন বিশিষ্ট মুরিদ, অরকালিসা মুহাম্মদ মুরিদ নিজে নিজে বলছিলেন, “হে অরকালিসা মুহাম্মদ! এখন তুমি একা, কেউ তোমার সাথে নেই৷ নিজেকে তুমি রক্ষা করো!” এরপর নিজেই আবার প্রশ্ন করলেন, “কীভাবে আমি আমাকে রক্ষা করবো? আমি তো এই পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্ট সর্বাধিক অধম বান্দাহা আমি এ কথার সত্যতা প্রমাণ করতে কসম খাচ্ছি যে, যদি তা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রীকে আমি তালাক দেবো!” মুরিদ তখন জানতেন না, তার শায়খও অপর আরেকটি পিলারের পেছনে লুকিয়ে ছিলেন এবং তিনি সবকিছু শ্রবণ করছেন৷ শায়খ খুরিদের হৃদয়পানে দৃষ্টিপাত করলেন৷ দেখলেন সত্যিই সে বিশ্বাস রাখে, সে-ই হচ্ছে জগতে সর্বাধিক অধম লোক৷ তিনি তার সামনে যেয়ে হেসে হেসে বললেন, “অরকালিসা! এখানে এসো”। মুরিদ হযরতকে দেখে আশ্চর্যবোধ করলো সে ভেবেছিলো মসজিদের ভেতর আর কেউ নেই৷ শায়খ বললেন, “তুমি সঠিক বলেছো৷ তুমি খুবই আন্তরিক” এরপর হঠাৎ মুরিদ উপরের দিকে উঠে মসজিদের ছাদে গিয়ে ধাক্কা
— পৃষ্ঠা ৪০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।