Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ পরিণত বয়সে একজন সুশিক্ষিত যুবক হিসেবে হযরত জামালুদ্দিন রাহিমাহুল্লাহ গাজিকুমুক প্রদেশের শাসনকর্তার ব্যক্তিগত সচিব হিসেবে কর্মস্থলে যোগ দেন৷ কিন্তু তিনি বেশিদিন এ কাজ করেন নি৷ তিনি বলেন, “আল্লাহ তা”আলা আমাকে অন্তদৃষ্টি দান করেছেন যার দ্বারা আমি সাত আসমান পর্যন্ত অবলোকন করতে পারি৷ আমি একজন অত্যাচারী শাসকের সচিব হিসেবে কাজ করতে পারবো না৷” কাজ ছেড়ে তিনি ইলমে তাসাওউফের চর্চায় আত্মনিয়োগ করেন৷ তাঁর সময়ে নকশবন্দী শায়খগণ রাশিয়ার বিরুদ্ধে জহাদে অংশগ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছিলেন পরবর্তীতে একজন নকশবন্দী শায়খ হিসেবে হযরত জামালুদ্দিনও শায়খ শামিল নামক একজন জিহাদীর পরামর্শক ইসেবে অবির্ভূত হন৷ হযরতের বাণী ও শিক্ষা ১. তিনি বলেন, “তোমাকে তোমার জ্ঞান কাজে লাগাতে হবে৷ যদি তা ব্যবহার না করো, তাহলে এ জ্ঞানকেই তোমার বিরুদ্ধে কাজে লাগানো হবে” ২. “অদ্বিতীয় এককত্বের মাক্কামের দিকে অগ্রসরের প্রথম পদার্পণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির অনুসরণ: “এভাবে আল্লাহর ইবাতদ করো, যেনো তুমি তাঁকে দেখতে পাচ্ছো”” ৩. “একজন আলিমের ইবাদত বাদশাহদের মুকুট থেকেও উত্তম।” ৪. “আমি তোমাদেরকে যে জ্ঞান সম্পর্কে অবগত করছি তা যদি আমার থেকে হতো, তাহলে তা নিশ্চিহ্ন হয়ে যেতো। কিন্তু বাস্তকে এটা তাঁর [আল্লাহ] থেকে৷ আর তাঁর থেকে হওয়ায় এটা কখনও নিশ্চিহ্ন হবে না” ৫. “আমলের মধ্যে একটি হচ্ছে যার খবর ফিরিশতারাও রাখেন না, তাহলো [খফি] জিকরুল্লাহা” ৬. সর্বোচ্চ ও সর্বাধিক উত্তম মাক্কাম হচ্ছে আল্লাহর এককত্বের মাঝে বিলীন হওয়া” ৭. “তোমার সময়ের হিসেব রাখো- কারণ এটা চলে যাচ্ছে৷ এটা কখনও আর ফিরে আসবে না৷ ধিক্কার অমনোযোগীর ওপর৷ চেইনের সংযুক্তির মতো তোমার জিকিরকে ৪8০৫

— পৃষ্ঠা ৪০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।