আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ সাঈদ জামালুদ্দিন গুমুরী হুসাইনী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ- ১২৮৫ হিজরি, সমাধি- ইত্তাম্কুল, তুরস্ক৷ তিনি ছিলেন শায়খুল মাশাইখ, নূরের ওপর নূর এবং আরিফদের আরিফা নকশবন্দী তরিকার পথপ্রদর্শক এবং আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর পূর্বপুরুষ ছিলেন হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিআল্লাহু আনহুমা। জন্ম ও শিক্ষা হযরত জামালুদ্দিন রাহিমাহুল্লাহ ১২০৩ হিজরি সনে দাগেস্তানের গাজিকুমুক প্রদেশের কুবু জিলায় জন্মগ্রহণ করেন৷ পরিণত বয়সে তিনি একজন উচ্চ পর্যায়ের আলিম হন৷ কুরআন ও হাদিসের ওপর তাঁর অগাধ জ্ঞান ছিলো। ফিকাহ ও যুক্তিবিদ্যায় তিনি উচ্চতর বিদ্যার্জন করেন৷ একই সময় বিজ্ঞান ও গণিতের ওপর ডিগ্রি লাভ করেন৷ একজন ভাষাবিদ হিসেবেও তাঁর সুনাম ছিলো৷ আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, পাস্ত, হিন্দি, রাশিয়ান, তুর্কি ও দাগেস্তানি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। তিনি কুরআনের হাফিজ ছিলেন এবং ৭ লক্ষাধিক হাদিস মুখস্ত করেছিলেন বলে কথিত আছে৷ হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন৷ একজন সুদক্ষ লেখক হিসেবে সুপরিচিত এই জ্ঞানতাপস ইলমে তাসাওউফের ওপর “আদাবুল মুরিদিয়া ফীত তারিক্কাতুন নকশবন্দিয়া” নামক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রণয়ন করেন৷ অনেকের মতে হযরত শায়খ সাঈদ জামালুদ্দিন তাঁর সময়ের কুতুব ছিলেন। হযরত সাঈদ জামালুদ্দিনের পীর ছিলেন নকশবন্দী সুফি শায়খ ইসমাঈল রাহিমাহুল্লাহ তিনি ছিলেন দাগেস্তানের প্রধান নকশবন্দী শায়খা একই সময় দাগেস্তানের অপর দুজন শায়খ খাস মুহাম্মদ রাহিমাহুল্লাহ এবং শায়খ মুহাম্মদ আফিন্দি ইয়ারাগী রাহিমাহুল্লাহর নকট থেকেও তিনি খিলাফত লাভ করেন৷ 8০৪
— পৃষ্ঠা ৪০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।