আউলিয়ায়ে নকশবন্দ হযরতের ইন্তিকাল মাত্র দুটি বছর নূরের শহর মদীনায় থাকার পর ১২৭৭ হিজরি সনের ২য় রবিউল আউয়াল হযরত শাহ আহমদ সাঈদ মুজাদিদী ফারুকী রাহিমাহুল্লাহ এ মায়াবী ধরার কোল থেকে বিদায় গ্রহণ করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদ্বিআল্লাহু আনহুর কবরের নিকট জান্নাতুল বাকিতে তিনি সমাহিত আছেন তাঁর জানাযার নামাযে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন মদীনাবাসীরা বলেছেন, ইতোমধ্যে কোনো জানাযায় এতো বেশি লোকের সমাগম আমারা কখনও দেখি নি৷ আল্লাহ তা'আলা তাঁর গোপন রহস্যাবলী সংরক্ষণ করুন
— পৃষ্ঠা ৪০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।