আউলিয়ায়ে নকশবন্দ “যদি পারো নিজে ওখানে যাবে৷ অন্যথায় কোনো প্রতিনিধি প্রেরণ করবে৷” হাজী সাহেব সিন্ধান্ত নিলেন তাঁর খিলিফা মাওলানা রহিম বকশকে দিল্লীতে প্রেরণ করবেন এবং নিজে মুসা জাই শরীফেই থেকে যাবেন৷ এরপর শাহ আহমদ সাঈদ মুসা জাই শরীফ ত্যাগ করে মক্কা মুকাররমায় যেয়ে ১২৭৪ হিজরি সনে পবিত্র হজ্জ পালন করেন৷ এরপর ১২৭৫ হিজরি সনের রবিউল আউয়াল মাসে মদীনা মুনুওয়ারায় গৌঁছান৷ সেখানকার পবিত্র পরিবেশে বাকি জীবন কাটান। এই দীর্ঘ ভ্রমণকালে হযরত শাহ আহমদ সাঈদ রাহিমাহুল্লাহর হাতে অনেক লোক বাইআত গ্রহণ করেন৷ এদের মধ্যে অনেক আলিম-উলামাও ছিলেন৷ সম্তানাদি ও খুলাফাবৃন্দ হযরত শাহ আহমদ সাঈদ রাহিমাহুল্লাহর চারজন পুত্রসন্তান ও একজন কন্যাসন্তান ছিলেন৷ তাঁরা হচ্ছেন: ১. হযরত শাহ আবদুর রশীদ মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ [১৮২০-১৮৭১ ঈ.]| ২. হযরত শাহ আবদুল হামিদ রাহিমাহুল্লাহ [শিশুকালে মারা যান] ৩. হযরত শাহ মুহাম্মদ উমর মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ [১৮২৯-১৮৮০ ঈ.]| ৪. হযরত শাহ মুহাম্মদ মাজহার মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ মূ ১৮৮৩ ঈ.] ৫. রওশান-আরা বেগম রাহিমাক্ল্লাহা। হযরত শাহ আহমদ সাঈদ রাহিমাহুল্লাহর ৭২ জন খলিফার নাম বিভিন্ন জীবনীগ্রন্থে উল্লেখিত হয়েছে৷ নিচে আমরা প্রসিদ্ধ কয়েক জনের নাম লিপিবদ্ধ করছি ১. হযরত শায়খ হাজী দুস্ত মুহাম্মদ কান্দাহারী রাহিমাহুল্লাহ মূ. ১২৮৪ হি] ২. হযরত শাহ আবদুর রশীদ ফারুকী মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ [তাঁর পুত্র] ৩. হযরত শাহ মুহাম্মদ উমর ফারুকী মুজাঙ্দিদী রাহিমাহুল্লাহ [তাঁর পুত্র] ৪. হযরত শাহ মুহাম্মদ মাজহার ফারুকী মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ [তাঁর পুত্র] ৪০১
— পৃষ্ঠা ৪০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।