Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তখন হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেন৷ তাঁর পিতা হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ তখন দিল্লীর খানক্কায়ে মাজহারিয়ার দায়িত্ব নেন৷ দীর্ঘ দশ বছর সফলভাবে দায়িত্ব পালন করে হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ হজ্জের উদ্দেশ্যে যাত্রা করেন এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যান। মৃত্যুকালে শাহ আহমদ সাঈদকেই খানক্কায়ে মাজহারিয়ার দায়িত্বভার সমজিয়ে দেন৷ মদীনায় হিজরত হযরত শাহ আহমদ সাঈদ রাহিমাহুল্লাহর সময় সমগ্র ভারত উপমহাদেশে ছিলো বৃটিশ শাসন৷ এদিকে মুসলিম উলামা ভারতকে “দারুল হরব” ঘোষণা করেন৷ ফলে বুটিশ বিরোধী জিহাদ শুরু হয়৷ ভারতের ইতিহাসে ১৮৫৭ ঈসায়ী সনের আজাদী আন্দোলন ছিলো একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে দুর্ভাগ্যবশত এই আন্দোলন সফল হয়নি৷ বুটিশরা সব অঞ্চল নয়নত্রণে এনে মুসলমানদের ওপর চরম নির্যাতন শুরু করে৷ বিশেষ করে উলামায়ে কিরামের ওপর চালায় হত্যাযজ্ঞের স্টীম রোলার৷ যে ফাতওয়ার মাধ্যমে এই আজাদী আন্দোলনের সূত্রপাত ঘটেছিলো সেটির একজন সদস্য ছিলেন হযরত শাহ আহমদ সাঈদ রাহিমাহুল্লাহ৷ তিনি এ ফাতওয়ার পক্ষে একজন শীর্ষস্থানীয় স্বাক্ষরদাতা ছিলেন৷ সুতরাং বৃটিশরা তাঁকে তাদের টার্গেট হিসেবে শীর্ষে রাখে৷ দিল্লীতে শাহ সাহেব অবস্থান করছেন সেটা বৃটিশদের অজানা ছিলো না৷ সুতরাং গ্রেফতার হওয়া থেকে নিজেকে রক্ষার্থে তিনি দিল্লী ত্যাগ করেন৷ বেশ কিছুদিন আত্মগোপনে থেকে তিনি সিদ্ধান্ত নিলেন মদীনা মুনুওয়ারায় হিজরত করবেন অনুরূপ জিহাদের সিপাহসালার চিশতি শায়খুল মাশাইখ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রাহমাতুল্লাহি আলাইহিও সে সময় মক্কা শরীফে হিজরত করেছিলেন৷ মদীনার উদ্দেশ্যে যাত্রাকালে হযরত শাহ আহমদ সাঈদ রাহিমাহুল্লাহ পাকিস্তানের দিরা ইসমাঈল খান নামক স্থানে তাঁরই খলিফা হাজী দুস্ত মুহাম্মদ কান্দাহারী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত “খানকায়ে মুসা জাই শরীফ” -এ ১৮ দিন অবস্থান করেন৷ এসময় তিনি হাজী দুক্ত মুহাম্মদকে দিল্লীর খানক্কায়ে মাজহারিয়ার দায়িত্ব গ্রহণ করতে নির্দেশ দেন৷ তিনি বললেন, 8০০

— পৃষ্ঠা ৪০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।