Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সবলরা দুর্বলকে অত্যাচার করতো এই অবস্থায় আমরা দিনাতিপাত করেছি৷ এরপর আল্লাহ পাক আমাদের নিকট আমাদেরই মধ্য হতে একজন রাসূল প্রেরণ করলেন। আমরা তাঁর বংশ মর্যাদা, সততা, আমানতদারিতা ও পবিত্রতা সম্পর্কে জানি তিনিই আমাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিলেন, তাঁরই ইবাদত করা ও তীকে শরীক না করতে বললেন৷ তিনি বললেন, তোমাদের পূর্বপুরুষরা যেসব মূর্তির ইবাদত করে তা বর্জন করো- এগুলো মিথ্যা এতে কোনো লাভ নেই বরং বিরাট ক্ষতি। তিনি আমাদেরকে নামায, রোযা, যাকাত ইত্যাদি শিক্ষা দিয়েছেন৷ তিনি আমাদেরকে আরও শিক্ষা দিলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আমানতের মালের হিফাজত করা, অশ্লীলতা বর্জন, প্রতিবেশীর হক আদায় করা ইত্যাদি আমরা তাঁকে সত্য নবী বলে মেনে নিয়েছি৷ তাঁর প্রতি ঈমান এনেছি। আমাদের কওম এতে আমাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে৷ নির্যাতন নিগীড়নে আমাদের জীবন বিপন্ন ও বিপদগ্রস্ত করেছে৷ তাদের উদ্দেশ্য আমাদেরকে আমাদের দ্বীন পরিত্যাগ করিয়ে পূর্বের ন্যায় মুর্তি পূজায় নিয়ে যাওয়া। এই অসহ জ্বালা-যন্ত্রণা থেকে রেহাই ও আমাদের দ্বীন পালনে স্বাধীনতা পাওয়ার লক্ষ্যে আমরা আপনার দেশে হিজরত করেছি। সুতরাং আমরা আশা করি আপনার মতো স্বনামধন্য ন্যায়পরায়ণ সম্াট আমদেরকে অত্যাচারে ঠেলে দেবেন না৷ হযরত জাফর রাদ্বিআল্লাহু আনহু কর্তৃক এই বক্তব্য সম্রাট নাজ্জাশীকে অনেকটা প্রভাবান্ধিত করলো। তিনি এবার নতুন ধর্মমত সম্পর্কে আরো জানতে চাইলেন৷ জিজ্ঞেস করলেন, আচ্ছা তিনি যা এনেছেন তার কিছুটা কি তোমার নিকট আছে? জাফর রাদিআল্লাহু আনহু জবাব দিলেন, হ্যাঁ, আছে৷ নাজ্জাশী তা শোনতে ইচ্ছাপোষণ করলেন৷ জাফর ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু অপূর্ব সুললিত কণ্ঠে পবিত্র কুরআন শরীফের সুরা মরিয়মের প্রাথমিক আয়াতগুলো পাঠ করতে লাগলেন: 91৬5) 08. 1626 2135 865 4388 রা 258 4৪৯ 91 ৪ ৩ ভা তু 59 ৫ োি। চিত টা ৯১০ 0 3৪ 4০০৫9 3$9৫.149 33 ৩5 এ ০ 16021 ০36 চি ৩5 এ তু 0 ৩ 51093 5 (0৫১৫5 ৫.৪ ৩ ৪9 * ১৪ ৪০

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।