আউলিয়ায়ে নকশবন্দ হযরত শাহ আহমদ সাঈদ মুজাদিদী ফারুকী মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ওফাৎ- ১২৭৭ হিজরি, সমাধি- জান্নাতুল বাকি, মদীনা মুনুওয়ারাহ। ৫১ ৫১ তিনি ছিলেন বিখ্যাত নকশবন্দী শায়খ আবদুল্লাহ ওরফে গোলাম আলী রাহামতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলিফা। জন্ম ও শিশুকাল শাহ আহমদ সাঈদ রাহিমাহুল্লাহ ১২১৭ হিজরি সনে ভারতের রামপুরে জন্মগ্রহণ করেন৷ তাঁর পিতা ছিলেন হযরত শাহ আবু সাঈদ মুজাদ্দিদী দেহলবী রাহিমাহুল্লাহ তিনি হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহর একজন খলিফা ছিলেন৷ তবে প্রথমদিকে আবু সাঈদ রাহিমাহুল্লাহ বাইআত গ্রহণ করেছিলেন হযরত শাহ দরগাহী রাহিমাহুল্লার নিকট প্রিয় পুত্র আহমদ সাঈদকে শিশু বয়সে দরগাহী রাহিমাহুল্লাহর নিকট নিয়ে আসেন৷ এরপর তিনি যখন গোলাম আলী রাহিমাহুল্লাহ সুহবতে যেয়ে বেলায়েত লাভ করেন তখনও তিনি স্বীয় পুত্র আহমদকে নিয়ে যান৷ সুতরাং এভাবেই তিনি অল্প বয়সে শাহ গোলাম আলী রাহিমাহুল্লাহর সুহবত লাভ করেন৷ অল্প বয়স হেতু শাহ আহমদ সাঈদ বাহ্যিক ইসলামী শিক্ষার জরুরত অনুভব করেন৷ শাহ গোলাম আলী রাহিমাহুল্লাহ তাঁকে পরামর্শ দিলেন যে, “হাল [আধ্যাত্মিকতা] ও ক্কাল [বাহ্যিক শিক্ষা] উভয়টির প্রয়োজন সুতরাং তোমাকে প্রথমে বাহ্যিক শিক্ষাগ্রহণ করতে হবে এবং সময় সময় জিকিরের হালক্কায়ও বসতে হবো” সুতরাং তিনি একই সময় বাহ্যিক ও আভ্যন্তরীণ জ্ঞানার্জনে ব্রত হলেন৷ তাঁর হাদিস শাস্ত্রের শিক্ষক ছিলেন শাহ সিরাজ আহমদ মুজাদ্দিদী রাহিমাহ্ল্লাহ। দীর্ঘদিন হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ সুহবতে থেকে নকশবন্দী ও অন্যান্য তরিকার জিকির-মুরাক্কাবায় নিজেকে নিমগ্ন রাখার পর তিনি বেলায়েতের স্তরে উন্নীত হন৷ তাঁর শায়খ তাঁকে সাতটি সুফি তরিকায় খিলাফত প্রদান করেন৷ তাঁর বয়স যখন মাত্র ২২ বছর ৩৯৯
— পৃষ্ঠা ৩৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।