আউলিয়ায়ে নকশবন্দ শায়খ ইসমাঈল রাহিমাহুল্লাহ মালিকী মাজহাবের অনুসারী ছিলেন৷ তিনি শায়খ আশ,আরী রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত কালাম শাস্ত্রও অনুসরণ করতেন৷ হারামাইন শরীফাইন থেকে তিনি মিশরে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন৷ লোকজন দলে দলে তাঁর সুহবতে এসে বাইআত গ্রহণ করে মুরিদ হন৷ বেশ কিছুদিন থাকার পর মিশর থেকে নিজের দেশ সুদানে ফিরে আসেন৷ স্বদেশ প্রত্যাবর্তন করে একটি খানক্কাহ প্রতিষ্ঠা করে ইলমে তাসাওউফের খিদমতে বাকি জীবন অতিবাহিত করেন৷ তাঁর খানকাহ ছিলো সুদানের ডুঙ্গুলা নামক স্থানে জিহাদে অংশগ্রহণ তাঁর যুগে বৃটিশ উপনিবেশ বিরোধী জিহাদ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে শুরু হয়েছিল৷ সুতরাং তিনি আদেন ও ইয়ামনে জিহাদে অংশগ্রহণ করেন৷ এ ব্যাপারে “ক্কসিদায়ে আদানিয়্যাহ" নামকরণে একটি ক্লাসিদা রচনা করেছিলেন৷ ২ থেকে ৩ হাজার সৈন্য ও ৫ শত বন্দুকসহ তান জিহাদে ঝাপিয়ে পড়েছিলেন প্রধান খলিফা হযরত শরীফ ইসমাঈল সিন্নারী রাহিমাহুল্লাহর প্রধান খলিফা ছিলেন হযরত সাঈদ মুসা ইবনে মুওয়াওআদ রাহিমাহুল্লাহ৷ তিনি সুদানের কাজির পদে অধিষ্ঠিত ছিলেন৷ তবে জীবনের শেষের দিকে তিনি মিসরের আসওয়ানে বসবাস করেন৷ সেখানে থেকে নকশবন্দী তরিকার প্রসার ঘটান দক্ষিণ মিসরে৷ সাঈদ মুসা রাহিমাহুল্লাহ ঈসায়ী ১৮৮৮ সালে ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। হযরত সিন্নারী রাহিমাহুল্লাহ ১২৬৪ হিজরি সনের পরে ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ তীর মৃত্যুর সঠিক সন-তারিখ জানা যায় নি। তিনি কোথায় সমাহিত আছেন তা-ও অজানা আজো হযরতের অনুসারীরা সুদানের বিভিন্ন অঞ্চলে ইলমে তাসাওউফের খিদমাত করে যাচ্ছেন৷ আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।