আউলিয়ায়ে নকশবন্দ শায়খ শরীফ ইসমাঈল সিন্নারী হুসাইনী মালিকী সুদানী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ- ১২৬৪ হিজরির পর [সঠিক তারিখ জানা নেই], সমাধি- অজানা৷ হযরত শরীফ সাঈদ ইসমাঈল তাক্লাদিম জাফরী সিন্নারী হুসাইনী মালিকী নকশবন্দী মুজান্দিদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন প্রথম নকশবন্দী শায়খ যার মাধ্যমে সুদান ও পরবর্তীতে মিশরে এই তরিকার প্রসার ঘটে। জন্ম ও তরিকতের রাস্তায় ভ্রমণ তাঁর জন্ম হয় ১২১৬ হিজরি সনে দক্ষিণ সুদানের বাহরুল গাজাল নামক জনপদে পরিণত বয়সে তিনি জেরুজালেমে ভ্রমণ করেন৷ সেখানে ১২৪৬ হিজরি সনে সাক্ষাৎ লাভ করেন সাঈদ আহমদ মুল্লা কুর্দী রাহিমাহুল্লাহ সাথে তিনি ছিলেন শায়খ গোলাম আলী নকশবন্দী দেহলবী রাহিমাহুল্লাহর খলিফা শরীফ ইসমাঈল সাহেব হযরত শরীফ সাঈদকে নকশবন্দী তরিকায় মুরিদ করেন৷ তিনি তাঁকে লাতা”ইফসমুহের পরিচিতি ও এর দ্বারা জিকির- আজকারের প্রশিক্ষণ প্রদান করেন৷ কিছুদিন মুর্শিদের সুহবতে থেকে নিয়মিত জিকির-শুগল আদায় করে চলে যান মক্কা মুকাররমায়৷ সেখানে সাক্ষাৎ ঘটে শাইখুল হারাম মাওলানা মুহাম্মদ জান সুলাইমানী রাহিমাহ্ল্লাহর সাথো তিনিও ছিলেন হযরত গোলাম আলী দেহলবী রাহিমাহুল্লাহর একজন খলিফা তাঁর কাছ থেকে হযরত শরীফ ইসমাঈল সাহেব নকশবন্দী-মুজাদ্দিদী তরিকার ওপর আরো গভীর জ্ঞানার্জন করেন৷ তিনি মাওলানা মুহাম্মদ জান রাহিমাহুল্লাহ সঙ্গে মক্কা মুকাররমায় দুই বছর অবস্থান করেন৷ এরপর শাইখুল হারাম সাহেব তাঁকে খিলাফত প্রদান করেন ও অপরদের মুরিদ করার অনুমতি দেন৷ এরপর তিনি নূরের শহর মদীনা শরীফে ভ্রমণ করেন৷ সেখানে তিনি সাক্ষাৎ পান হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহর প্রধান খলিফা হযরত শাহ আবু সাঈদ মুজাদিদী ফারুকী হেদলবী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে৷ তিনি হযরতের সুহবতে থেকে আধ্যাত্মিক মাক্কামাতের বিভিন্ন স্তরে উন্নীত হওয়ার জন্য জরুরী তাওয়াজ্জুহাত লাভ করেন৷ এরপর হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাঁকে খিলাফতের খিরক্া পরিয়ে দেন
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।