আউলিয়ায়ে নকশবন্দ এর কিছুক্ষণ পরই যুহর ও আছর ওয়াক্তের মধ্যবর্তী সময়ে হযরত আবু সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহ তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান-খলিফা ও শুভাকাজ্মীদের শোকের সাগরে ভাসিয়ে মায়াবী এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ইন্তিকালের তারিখটি ছিলো শানিবার ঈদুল ফিতর, ১ম শাওয়াল ১২৫০ হিজরি [৩১ জানুয়ারী ১৮৩৫ ঈ.)॥ হে আল্লাহ! তোমার এই মহান ওলির দারাজাত বুলন্দ করে দিন। জানাযা শহরের শাসক নবাব ওয়াজিরুদ-দৌলাসহ অসংখ্য মানুষ তাঁর জানাযার নামাযে শরীক হন৷ ইমামতি করেন কাজি মাওলানা খলিলুর রহমান৷ সবার ইচ্ছায় তাঁর মরদেহ দিল্লীতে নিয়ে আসা হয়৷ প্রায় চল্লিশ দিন পর তাঁর কফিন খোলার পর দেখা গেলো, দেহখানা সম্পূর্ণ তরতাজা রয়েছে৷ মনে হচ্ছিলো এইমাত্র গোসল দেওয়া হয়েছে৷ কফিন থেকে বেরিয়ে আসছিলো মনোমুগ্ধকর আতরের সুঘ্রাণা৷ অবশেষে তীকে স্বীয় মুর্শিদের পাশেই দিল্লীর খানক্কায়ে মাজহারিয়ার কবরস্থানে সমাহিত করা হয়। তাঁর সুযোগ্য পুত্র হযরত শাহ আহমদ সাঈদ খানক্কায়ে মাজহারিয়ার দায়িত্ব গ্রহণ করেন৷ তিনি ছিলেন, হযরত শাহ গোলাম আলী রাহিমাহুল্লাহর খলিফা। একটি স্বপ্ন শায়খ আহমদ বখশ নামক একব্যক্তি হযরত শাহ আবু সাঈদ রাহিমাহুল্লাহর একজন মুরিদ ছিলেন৷ তিনি একদিন দিল্লীতে এসে হযরতের কবর জিয়ারত করলেন৷ খানক্কায় অবস্থানকালে তিনি স্বপ্ধে দেখলেন, হযরত শাহ আবু সাঈদ তাঁকে নির্দেশের সুরে বলছেন, “হে আহমদ! বুটিশদের কাছ থেকে তুমি যে সনদপত্র গ্রহণ করেছিলে তা এখনও তোমার থলের মধ্যে আছে৷ এটি বের করে ছিড়ে ফেলো! এটা রাখা ইসলামের জন্য শুভ নয় [অর্থাৎ, কোনো মুসলিমকে অমুসলিমের কর্তৃক বাহবা পাওয়ার আকাজ্কা মোটেই কাম্য নয়]” হযরত আহমদ বলেন, আমি জানতামই না এ সনদপত্রটি আমার সঙ্গে ছিলো৷ আমি আমার থলের ভেতর ভালো করে অনুসন্ধান করে ঠিকই সেটি পেলাম। হযরতের নির্দেশ মুতাবিক ছিড়ে ফেলাম। বুঝতে পারলাম অমুসলিমদের প্রতি ভালোবাসা আমার অন্তর থেকে মুছে গেলো
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।