আউলিয়ায়ে নকশবন্দ বললেন, “হযরত উমর রাদ্বিআল্লাহু আনহু ঘোড়ায় আরোহিত থাকার অর্থ হচ্ছে, হযরত আবু সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহ যে তাঁরই বংশধর সেটার ইঙ্গিতা” হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ মদীনা শরীফ থাকাকালে নিয়মিত জিকিরের হালাক্কার আয়োজন করেন। অনেক লোক এতে অংশগ্রহণ করে উপকৃত হন৷ মদীনার হারাম শরীফের শায়খ তীকে “রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ মদীনা শরীফ কিছুদিন অবস্থানের পর হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ অনেকটা সুস্থ হয়ে ওঠেন৷ তিনি প্রত্যহ এক মাইলের পথ সহজেই হাঁটতে শুরু করেন৷ কিন্তু নূরের শহর ছেড়ে স্বদেশের উদ্দেশ্যে যাত্রাকালে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লেন৷ ভ্রমণে থাকাবস্থায় পবিত্র রমজান শরীফ শুরু হওয়ার পর প্রথম দিনই অসুস্থ অবস্থায় রোযা রাখলেন কিন্তু তাঁর বেশ অসুবিধা হলো৷ রোযা রাখা সম্ভব হলো না৷ তিনি ফিদইয়া প্রদানের নির্দেশ দিলেন৷ বললেন, “আমার জন্য ফিদইয়া দেওয়া ওয়াজিব নয় কারণ, আমি অসুস্থ। তাছাড়া আমি ভ্রমণকারীও। এরপরও আমি এচ্ছিক ফিদইয়া দিচ্ছি” ২২ রমজান তিনি ভারতের টংক শহরে এসে উপনীত হন৷ টংকের নবাৰ তাঁকে উষ্ণ স্বাগত জানান ঈদুল ফিতরের দিন তিনি খাদিমদের বললেন, “আজ নবাবকে আমার এখানে আসার অনুমতি দেবে না৷ যখনই কোনো দুনিয়াদার ধনী ব্যক্তির আগমন ঘটে তখন আমি নিজেকে অন্ধকারে নিমজ্জিত দেখতে পাই” তিনি তীর পুত্র শাহ আবদুল গনিকে উপদেশ দিলেন, “দুনিয়াদারদের অনুসরণ থেকে নিজেকে রক্ষার্থে রাসুলের সুন্নাত অক্ষরে অক্ষরে পালন করবো” এরপর স্বীয় পুত্রকে বললেন, “আমি তোমাকে ও [তাঁর তৃতীয় পুত্র/ আবদুল মুগনিকে অনুমতি দিচ্ছি যে, সব ধরনের আমল ও তিলাওয়াত [আশগাল ও আওরাদ] যা আমি করে থাকি তা পালন করতো” যুহরের নামাযের পর তিনি একজন হাফিজকে বললেন, “সুরা ইয়াসীন তিলাওয়াত করো” হাফিজ সাহেব তিনবার সুরা ইয়াসীন তিলাওয়াত করার পর বললেন, “এবার তিলাওয়াত বন্ধ করো আর বেশি সময় বাকি নেহা”
— পৃষ্ঠা ৩৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।