Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মর্মাহত হয়ে পড়লো তারা তাঁদের প্রিয় শায়খকে দীর্ঘদিন আর দেখতে পাবে না৷ হযরত ভ্রমণে যাত্রার প্রক্কালে স্বীয় জ্যেষ্ঠ পুত্র শাহ আহমদ সাঈদকে তাঁর অনুপস্থিতিতে খানক্ার দায়িত্ব সমজিয়ে দিলেন। ভ্রমণপথে হযরতকে তাঁর ভক্ত-খুরিদানগণ প্রত্যেক শহর ও গঞ্জে অত্যন্ত ভাব- গম্তীরভাবে বিদায় জানায়। পবিত্র রমজান শরীফে তিনি মুম্বাই গৌঁছান৷ শাওয়াল মাসের প্রথমেই তিনি একটি জাহাজে সাহীদের নিয়ে হজ্জের উদ্দেশ্যে যাত্রা করেন৷ জিলহজ্জ ৩৫৫২ মাসের শুরুতেই পবিত্র মক্কা শহরে যেয়ে উপিস্থিত হন৷ হযরত শাহ আবু সাঈদকে মক্কা মুকাররমায় অবস্থানরত শাইখুল হারাম হযরত মাওলানা মুহাম্মদ জান উঞ্ণ স্বাগত জানান৷ তিনি ছিলেন হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহর বিশিষ্ট খলিফা| মক্কা শরীফে বসবাসরত তখনকার সকল উচ্চ পর্যায়ের আলিম-উলামা ও মাশাইয়ে আজম তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন৷ এদের মধ্যে ছিলেন শায়খ আবদুল্লাহ সিরাজ, শায়খ মুফতি উমর শাফিঈ, মুফতি সাঈদ আবদুল্লাহ, মীর গনি হানাফি, হযরত ইয়াসিন হানাফি ও শায়খ মুহাম্মদ আবিদ সিন্ধী প্রমুখ রাহমাতুল্লাহি আলাইহিম। পবিত্র হজ্জ পালন করে এ মাসেই [জিলহজ্ব মাসে] হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ তিনি ডাইরিয়া ও জ্বরে আক্রান্ত হন৷ তবে মদীনা মুনুওয়ারার প্রতি মুহাববাত হেতু তিনি সেখানে যেতে ভীষণভাবে আগ্রহী হয়ে ওঠেন কিছুটা সুস্থ হয়েই রাসুলের শহরের দিকে যাত্রা করেনা সেখানে ৌঁছুয়ে ভক্তিভরে পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যেয়ে সালাম জানান৷ এরপর পুরো রবিউল আওয়াল মাস নূরের শহরে অবস্থান করেন৷ সাথীর স্বপ্ন হযরত আবু সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহর একজন সাহী একরাত স্বপ্নে দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতের কক্ষের দিকে আরোহী অবস্থায় এগিয়ে চলছেন। তাঁর পেছনে একদল লোক পায়ে হেটে এগুচ্ছেন৷ তবে একব্যক্তি ঘোড়া চড়ে যাচ্ছিলেন, তিনি হচ্ছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদ্বিআল্লাহু আনহু। এই স্বপ্রের ব্যাখ্যায় একজন ৩৯৩

— পৃষ্ঠা ৩৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।