Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ স্বীয় পীর যখন শেষ রোগে আক্রান্ত হন, তখন শাহ আৰু সাঈদ রাহিমাহুল্লাহ লৌখনোতে অবস্থান করছিলেন৷ শায়খ তাঁর খলিফার নিকট বার বার পত্র লিখলেন, যতো তাড়াতাড়ি সম্ভব দিল্লীতে ফিরে আসতে৷ এরূপ একটি পত্রে হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ বলেন: “আমি অত্যন্ত রোগাক্রান্ত ও দুর্বলা৷ এখন বসতেই পারছি না৷ আমি তোমাকে এক নজর দেখেতে চাই৷ অদৃশ্য জগত থেকে আমার নিকট নির্দেশ এসেছে যে, তোমাকে ডেকে আনতে হবে৷ হযরত মুজান্দিদের পবিত্র রূুহও একই ইচ্ছা পোষণ করছেন৷ এ পবিত্র খানকার দায়িত্ব তোমার নিকট সমজিয়ে দিতেই হবে৷ তাড়াতাড়ি এসে পড়ো। খানক্কার সবাই এবং শহরের অধিকাংশ লোক তোমাকেই চাচ্ছে৷ এদের মধ্যে আছেন শায়খ আহমদ ইয়ার, ইব্রাহিম বেগ, মীর খুর্দ, মৌলভী আজিম, মৌলভী শের মুহাম্মদ প্রমুখ দিল্লী শহরের সকল গুণিজন বলছেন যে, খানকার দায়িত্ব পাওয়ার অধিকার আবু সাঈদেরই বেশি। শাহ আবদুল আজিজসহ অন্যান্য সবাই চান না যে, তুমি ছাড়া আর কেউ এ দায়িত্ব গ্রহণ করুক৷ এছাড়া আমার প্রতি ইলহাম হয়েছে যে, একমাত্র তুমিই এ দায়িত্ব পালনে সমর্থ হবো”5 সুতরাং হযরত শাহ আবু সাঈদ রাহিমাহুল্লাহ সর্বসম্মতিক্রমে দিল্লীর নকশবন্দী আধ্যাত্মিক কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করেন স্বীয় মুর্শিদের ইন্তিকালের পর৷ দীর্ঘ ৯ বছর তিনি অত্যন্ত দক্ষতার সাথে এ গুরুদায়িত্ব পালন করেন। তীর হাতে হাজার হাজার লোক বাইআত গ্রহণ করে উপকৃত হয়৷ এরপর তিনি ১২৪৯ হিজরি সনে মন্কা মুকাররমায় যেয়ে হজ্জ পালনের নিয়ত করলেন৷ হজ্জে গমন ও ইন্তিকাল তখনকার দিনে মুন্বাই থেকে জাহাজে হজ্জে যেতে হতো মক্কা মুকাররমায় যেয়ে হজ্জ পালন মদীনা মুনুওয়ারায় যেয়ে রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবাকর জিয়ারত এরপর জিদ্দায় এসে আবার জাহাজে আরোহণ করে মুম্বাই ফিরে আসতে, তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লেগে যেতো৷ সুতরাং দিল্লীর ভক্ত-মুরিদান যখন জানতে পারলেন হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ হজ্জে গমন করবেন, তখন তারা কিছুটা 53 মাকাতিব শরীফার পত্র নং ১২৫ থেকে৷

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।