আউলিয়ায়ে নকশবন্দ ৫১ ৫১ দিকে খিয়াল করতেন- এতে তিনি ক্রিবলার দিশা পেয়ে যেতেন তিনি চোখ বুঝে দেখতেন হযরত তাকে ক্লিবলা কোনদিকে দেখিয়ে দিচ্ছেন। ৪. হজ্জে যাত্রার জাহাজ পরিবর্তন: হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ একদল সাহীদের নিয়ে পবিত্র হজ্জে গমনের জন্য মুন্বাই যেয়ে একটি জাহাজের টিকিট ক্রয় করেন৷ সবাই জাহাজে আরোহণের পর তিনি হঠাৎ বললেন, “চলো, আমরা এই জাহাজে ভ্রমণ করবো না!” সবাই নেমে গেলেন৷ টিকিটের টাকা ফেরত নিয়ে অপর একটি জাহাজে যাত্রা করলেন৷ ঠিক সময়মতো জাহাজখানা হজ্জযাত্রীদের নিয়ে জিদ্দা পৌঁছুল৷ শান্তিমতো সবাই হজ্জ পালন করলেন মক্কী শরীফ যেয়ে৷ এদিকে প্রথমে যে জাহাজ ছেড়ে এসেছিলো সেটি কোনো কারণে দেরি করে জিদ্ায় পৌঁছায়, ফলে যাত্রীরা কেউই হজ্জ পালন করতে পারলেন না৷ শায়খ কর্তৃক হুলাভিষিক্ত হযরত আৰু সাঈদ রাহিমাহুল্লাহ স্বীয় মুর্শিদ শায়খ গোলাম আলী রাহিমাহুল্লাহর সর্বাধিক প্রিয় মুরিদ ও খলিফা ছিলেন৷ মৃত্যুর পূর্বে তিনি হযরত আবু সাঈদকেই খানক্কায়ে মাজহারিয়ার আধ্যাত্মিক গুরু হিসেবে স্থলাভিষিক্ত করেন৷ ১২৩১ হিজরির ১১ জমাদিউল আউয়াল তিনি হযরত আবু সাঈদকে কাছে ডেকে বললেন, “হে আবু সাঈদ! আমার পরে তুমিই আমার স্থলাভিষিক্ত হবে৷ খানক্কায় অনুষ্ঠিত হালাক্কা জিকির পরিচালনা করবে এবং তাফসির ও হাদিসের দারস নিয়মিত দেবে” এটা শ্রবণ করে অনেকে ভাবলো, হযরত আবু সাঈদ কোন কারণে এতো বেশি যোগ্যতা লাভ করলেন? হযরত একথা জেনে বললেন, “তারা কী দেখে নি, আবু সাঈদ আরেকজনের খিলাফতপ্রাপ্ত শায়খ হওয়া সত্বেও আমাদের এখানে এসে অবস্থান করছেন?” ১২৩৩ হিজরি সনের জুমাদিউল আউয়াল হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহকে সুসংবাদ জানালেন যে, তীঁকে “ক্কাইউম; এর মর্যাদায় উন্নীত করা হয়েছে৷ হযরত বলেন, “আমি কাশফের মাধ্যমে দেখেছি যে, তুমিই আমার ক্লাইউমিয়াতের আসনে উপবিষ্ট আছো”
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।