আউলিয়ায়ে নকশবন্দ দেবেনা" সভাসদবর্গ আগে থেকেই কুরাইশদের পরামর্শ অনুযায়ী বলে উঠলো, হে মহামতি বাদশাহ! এই লোকগুলো সত্য বলেছেন৷ আমাদের মনে হয় এসব ভ্রান্ত লোকগুলোকে তাদের কওমের নিকট প্রেরণ করে দেওয়াই হবে উচিত কাজা সম্ত্রাট নাজ্জাশী কিন্তু এসব কথায় সহজে মাথা নত করার পাত্র ছিলেন না৷ রাগান্থিত হয়ে বললেন, এই তথাকথিত ভ্রান্ত লোকগুলো কোথায়? কুরাইশরা বললো, তারা আপনার রাজ্যে বসবাস করছে৷ বাদশা বললেন, তোমাদের কথায় আমি কখনো তাদেরকে তোমাদের হাতে সোপর্দ করবো না। আমাকে অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তাদেরকেই আগে জিজ্ঞেস করতে হবে| যদি অভিযোগ সত্য হয় তখন আমি তাদেরকে এই দৃতদ্বয়ের হাতে সোপর্দ করতে পারি সুতরাং হিজরতকারী সাহাবীদেরকে সম্রাটের দরবারে ডেকে পাঠানো হলো। সাহাবায়ে কিরাম সিদ্ধান্ত নিলেন যে, সকলের পক্ষে সম্রাটের যাবতীয় প্রশ্নের জবাব হযরত জাফর ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহু দেবেন৷ এরপর দরবারে উপস্থিত হয়ে প্রথমে জাফর রাদিআল্লাহু আনহু ও অন্যান্য সাহাবীরা শুধুমাত্র সালাম জানালেন- সিজদা করলেন না। এতে সম্রাটের সভাসদবর্গ রাগান্থিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা বাদশাহকে সিজদা করলেন না? জাফর রাদ্বিআল্লাহু আনহু জবাব দিলেন, আমরা একমাত্র আল্লাহ তা'আলাকে সিজদা করি, আর কাউকে নয়৷ নাজ্জাশী জানতে চাইলেন, স্বীয় কওমের ধর্ম ত্যাগ করে তোমরা কোন্ ধর্ম গ্রহণ করেছো? তোমরা তো খৃস্টধর্ম কিংবা সমসাময়িক অন্য কোন প্রতিষ্ঠিত দ্বীনের অনুসারী নও। জাফর ইবনে আৰি তালিব জবাব দিলেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করি না, তাঁর সাথে কাউকে শরীকও করি না৷ এবার নাজ্জাশী জিজ্ঞেস করলেন, এই দ্বীন কে এনেছে? জাফর রাদ্বিআল্লাহু আনহু জবাৰ দিলেন, আমাদের মধ্যে এক ব্যক্তি। হে বাদশাহ! আমরা যাহিলী যুগের এক জাতি ছিলাম। আমরা মূর্তিপূজা করতাম মৃত জন্তর গোশত আহার করতাম, অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিলাম, আত্মীয়তার সম্পর্ক রাখতাম না, প্রতিবেশীর প্রতি খারাপ ব্যবহারে লিপ্ত ছিলাম ৩৯
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।