আউলিয়ায়ে নকশবন্দ আলী রাহিমাহ্ল্লাহ৷ সুতরাং আপনি তাঁরই সুহবতে গেলে সর্বাধিক উপকৃত হবেন বলে মনে করি” এ উপদেশ মুতাবিক হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ দরবারে এসে হাজির হলেন৷ ১২২৫ হিজরি সনের মুহাররমের ৭ তারিখ তিনি শায়খ গোলাম আলী রাহিমাহুল্লাহর হাতে বাইআত গ্রহণ করে মুরিদ হনা52 মুর্শিদের সুহবতে বেশ কছুদিন থাকার পর তিনি বেলায়েতের স্তরে উন্নীত হয়ে আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জন করেনা হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ তাঁর এ বিশিষ্ট খুরিদকে খুব ভালোবাসতেন বশেষ করে নিজেই একজন শায়খ হয়ে তাঁর সুহবতে এসেছেন আল্লাহ তাআলার আরো বেশি নৈকট্য হাসিল করতে, এ ব্যাপারটি তাঁকে আৰু সাঈদ রাহিমাহুল্লাহর প্রতি আরো বেশি আকৃষ্ট করে তুলেছিলো৷ সুতরাং শাহ গোলাম আলী সাহেবও তাঁকে নকশবন্দী তরিকায় পূর্ণ খিলাফত প্রদান করেন৷ ৪] হযরত শাহ আবু সাঈদ রাহিমাহুল্লাহ অনুসারীরা একদিন তাঁকে অনুরোধ জানালো, “ইয়া শাইখ! তাসাওউফ শাস্ত্রের ওপর অনুগ্রহ করে একখানা কিতাব রচনা করুন, যাতেকরে আমরা এবং ভবিষ্যৎ সালিকগণ এ থেকে উপদেশ ও দিক-নির্দেশনা পেতে পারেন৷” তিনি তাঁদের এ আবদার রক্ষা করেছেন৷ “হিদায়াতুত তালিবীন” নামক ফার্সি ভাষায় একটি উচু মানের তাসাওউষফ গ্রন্থ রচনা করেন৷ গ্রন্থটি খুব জনপ্রিয় হয়ে ওঠে৷ লেখক এতে সুলুকের খুঁটিনাটি বিষয়বস্ত প্রার্জল ভাষায় বর্ণনা করেছেন৷ গ্রন্থটি এখনও বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে প্রকাশ হচ্ছে৷ নক শবন্দিয়া মুজাদ্দিদীয়া তরিকার শায়খ ও শাগরিদগণ এটি পাঠ করে বিশেষ উপকার লাভ করে থাকেন৷ হযরত শাহ আবু সাঈদ রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট চারুলিপিকারও ছিলেন৷ নিজের হাতে তিনি পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ একটি কপি ১২৪৪ হিজরি সনে লিপিবদ্ধ করেছিলেন৷ এতে ৮৮৮ পৃষ্ঠা ছিলো৷ মদীনা মুনুওয়ারায় “রুবাত মাজহারিতে” এটি সংরক্ষিত আছে৷ & হিদায়াতুত তালিবীন
— পৃষ্ঠা ৩৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।