Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তাসাওউফের ওপর শিক্ষাদান করেন৷ তবে বাহ্যিক শিক্ষাজীবন শেষে পিতার অনুমতিক্রমে তিনি চলে গেলেন শায়খ শাহ দরগাহী [১১৬২-১২২৬ হি.] রাহিমাহুল্লাহর সুহবতে। বাইআত গ্রহণ করে নকশবন্দী তরিকার প্রাথমিক ছবকগুলোর ওপর আমল করতে থাকেন৷ হযরত শাহ দরগাহী রাহিমাহুল্লাহ একজন জন্মগত মযজুব ওলি ছিলেন৷ নামাযের সময় ডা সর্বদাই আল্লাহর গভীর ধ্যান-মুরাক্কাবায় পাগলের বেশে থাকতেন৷ তিনি খাজা মুহাম্মদ জুবাইর রাহিমাহুল্লাহর আধ্যাত্মিক শিষ্য ছিলেন৷ এছাড়া তিনি ক্বাদিরিয়া তরিকার শায়খ হাফিজ জামালুল্লাহ মূ. ১২০৯ হি. - রামপুর] রাহিমাহুল্লাহর খলিফা ছিলেন৷ হযরত শাহ দরগাহী এক আশ্চর্য ধরনের কারামাতওয়ালা ওলি ছিলেন৷ তাঁর আধ্যাত্মিক প্রভাবে মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হতো৷ সময় সময় তিনি প্রায় অজ্ঞান অবস্থায় এখানে সেখানে পড়ে থাকতেন। /ও] খুব বেশিদিন অতিবাহিত হওয়ার আগেই শাহ দরগাহী রাহিমাহুল্লাহ হযরত সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহকে খিলাফত প্রদান করেন৷ গীরের মতো তাঁর মধ্যেও আধ্যাত্মিক শক্তি প্রবল হয়ে ওঠে৷ তাঁর মুরিদদের মধ্যে এ প্রভাব সহজেই বিস্তার লাভ করতে থাকে৷ অনেকেই তাঁর সুহবতে থাকাকালে সময় সময় অজ্ঞান হয়ে পড়তেন। হযরত আবু সাঈদ রাহিমাহুল্লাহ খিলাফতপ্রাপ্ত একজন শায়খ হয়েও কিন্তু আরো উচ্চতর মাক্কামে আরোহণের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হন নি। তিনি অপর কোনো শায়খের সন্ধানে ছিলেন যার নিকট থেকে এ আকাঙ্ক্ষা পূর্ণ হবে। অনেক ভেবেচিন্তে বিখ্যাত তাফসিরবিদ কাজি সানাউল্লাহ পানিপহী [মূ ১২২৫ হি.] রাহিমাহুল্লাহর নিকট তিনি একখানা পত্র লিখলেন। এতে আধ্যাত্মিক উপদেশ প্রদানের জন্য পানিপথী সাহেবের নিকট আবদার জানান। হযরত সানাউল্লাহ পানিপথী রাহিমাহুল্লাহ উত্তরে লিখলেন, “এ যুগের সবচেয়ে উচ্চস্তরের নকশবন্দী শায়খ হচ্ছেন হযরত মির্জা মাজহার জানে জানান রাহিমাহুল্লাহর প্রধান খলিফা হযরত আবদুল্লাহ ওরফে গোলাম

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।