আউলিয়ায়ে নকশবন্দ মুহাম্মদ ফররুখ সাহেবের পুত্র, যিনি ছিলেন খাজা মুহাম্মদ সাঈদ সাহেবের পুত্র, যিনি ছিলেন হযরত মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহর পুত্র। জন্ম থেকেই হযরত আবু সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহ্র মধ্যে বেলায়েতের নিদর্শনসমূহ পরিলক্ষিত হয়৷ তিনি অন্যান্য ছোট্ট শিশুদের মতো খেলাধুলায় তেমন আগ্রহী ছিলেন না এগারো বছর বয়সে পবিত্র কুরআনের হাফিজ হন একই বয়সে তিনি স্বীয় পিতার হাতে নকশবন্দী তরিকায় দীক্ষা গ্রহণ শুরু করেন৷ অল্প বয়সের সময় সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহ একবার মাওলানা জিয়াউন নবী নামক তীর এক আত্মীয়ের সঙ্গে লৌখনো শহরে বেড়াতে যান৷ স্থানীয় একটি মসজিদে যাওয়ার সময় তিনি একজন দরবেশকে দেখতেন যিনি সাধারণত উলঙ্গ থাকতেন৷ কিন্তু তাঁর সম্মুখে কখনও এ দরবেশ উলঙ্গ হয়ে থাকতেন না- নিজের সতর ঢেকে নিতেন। কেউ একজন দরবেশকে জিজ্ঞেস করলেন, “হে দরবেশ! এই ছেলেটিকে দেখলেই তুমি নিজেকে ঢেকে নাও কেনো?” দরবেশ জবাব দিলেন, “তিনি [অর্থাৎ সায়খ আবু সাঈদ] একদিন মা'রিফাতের উচ্চ মাক্কামে অধিষ্ঠিত হবেন। তাঁর সম্মুখে উলঙ্গ থাকা লজ্জার ব্যাপার!” ক্বারী নাসিম নামক একজন উত্তাদের কাছে তিনি তাজবিদ শিক্ষা গ্রহণ করেন। হযরত আৰু সাঈদের গলার আওয়াজ সুমধুর ছিলো তিনি খুব সুন্দর সুর ও তাজবিদের সঙ্গে কুরআন তিলাওয়াত করতেন ইলমে শরীয়তের শিক্ষা তিনি উনিশ বছর বয়সে সমাপ্ত করেন৷ তাঁর উত্তাদদের মধ্যে ছিলেন, মাওলানা শাহ রফিউদ্দিন মুহাদ্িস [শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রাহিমাহুল্লাহ পুত্র], মুফতি শরফুদ্দিন, শাহ আবদুল আজিজ দেহলবী রাহিমাহুল্লাহ, মাওলানা সিরাজ আহমদ ইবনে মুহাম্মদ মুর্শিদ এবং তাঁর নিজের শায়খ শাহ গোলাম আলী রাহিমাহুল্লাহ সুলুকের রাস্তায় ভ্রমণ শিক্ষার্থী থাকাবস্থায়ই তাঁর মধ্যে সুলুকের রাস্তায় ভ্রমণের আগ্রহ জেগে ওঠেছিল৷ তাঁর সুযোগ্য পিতা নকশবন্দী শায়খ শাহ শফি রুদর [মূ. ২৯ শা"বান ১২৩৬ হি.] সর্বপ্রথম তাঁকে ৩৮৭
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।