আউলিয়ায়ে নকশবন্দ পেছনে শক্তি যোগান দেয় ইউরোপীয় বিভিন্ন উপনিবেশবাদীরা। তাদের উদ্দেশ্য ছিলো ৭ শতাধিক বছরের পুরাতন উসমানী খিলাফতকে [১২৯৯-১৯২৩ ঈ.] ধবংস করে দেওয়া এই খিলাফত ছিলো উম্মাহর এক্যের সর্বশেষ ভরসাস্থল৷ ইউরোগীয়দের “ডিভাইড এন্ড রুল নীতির শিকার হয় উসমানী খিলাফত। তবে কোনো জনপদই বাইরের চক্রান্ত দ্বারা সেখানকার বে-ঈমান-মুনাফিকদের সহযোগিতা ছাড়া ক্ষতিগ্রস্ত হয় না৷ পশ্চিমা উপনিবেশবাদীরা “আরব জাতীয়বাদ” এর বিষবৃক্ষ রোপন করে দেয় সমগ্র মধ্যপ্রাচ্যব্যাপী সহযোগী হিসেবে বিভ্রান্ত ও বাতিল ওয়াহাবীদের ব্যবহার করে৷ ওয়াহাবীরা পবিত্র মক্কা ও মদীনায় আক্রমণ করে অসংখ্য নির্দোষ মুসলমানকে হত্যা করে৷ তারা সেখানকার আলিম- উলামা-সুফি-মাশায়িখদেরও রেহাই দেয় নি। তারা বারো তেরো শত বছরের প্রতিষ্ঠিত সাহাবায়ে কিরাম ও ওলিআল্লাহদের কবরগুলো নিশ্চিহ্ন করে দেয় তথাকথিত ইসলামের নামে মাওলানা খালিদ তাঁর অনুসারীদেরকে এই “সন্ত্রাসী” ওয়াহাবীদের বিরুদ্ধে হারামাইন শরীফাইন রক্ষার্থে রুখে দাঁড়াতে নির্দেশ দেন৷ দুর্ভাগ্যবশত এ যুদ্ধে ওয়াহাবীরাই বিজয়ী হয়৷ ফলস্বরূপ, ইসলামের কেন্দ্রস্থুলে হক্কানি আলিম-উলামা, পীর-মাশাইখের উপস্থিতি ও আবির্ভাব এখন নেই বললেই চলে৷ ওয়াহবীদের [এখন তারা নিজেদেরকে “আহলে হাদিস” “সালাফি” ইত্যাদি বলে আখ্যায়িত করে থাকে] দৌরাত্ম্যে আজ বিশ্বব্যাপী ঈমান- আকিদা ও স্বয়ং ইসলামের বিরাট ক্ষতি হচ্ছে৷ হযরতের খুলাফাবৃন্দ মাওলানা খালিদ রাহিমাহুল্লাহ অসংখ্য মানুষকে নকশবন্দী তরিকায় মুরিদ করেছিলেন৷ এদেরকে সুলুকের পথের দিশা দিয়েছেন৷ বেশ কয়েকজন সফল হয়েছেনও এবং হযরতের কাছ থেকে খিলাফত লাভে ধন্য হন৷ তাঁদের চেষ্টা-সাধনায় পরবর্তীতে দূরদেশ পর্যন্ত ইসলামের আত্মা নামে খ্যাত তাসাওউফ চর্চা বিস্তৃত হয়েছে৷ নিচে কয়েকজন বিশিষ্ট খলিফার নাম লিপিবদ্ধ করছি। ১. মাওলানা আববাস কুয়েতী রাহমাতুল্লাহি আলাইহি। ২. মাওলানা আবদুল্লাহ হিরাতী আফগানী রাহমাতুল্লাহি আলাইহি [মূ. ১২৪০ হি.]| ৩. শায়খ আবদুল্লাহ মক্কী আরজিনযানী রাহমাতুল্লাহি আলাইহি [মু. ১২৪০ হি.] ৩৮৪
— পৃষ্ঠা ৩৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।