Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মাওলানা খালিদ বাগদাদী কুদী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি৷ ওফাৎ- ১২৪২ সমাধি- দামেস্ক, সিরিয়া। তীর পূর্ণ নাম ছিলো হযরত মাওলানা খালিদ বাগদাদী উসমানী কুরদী শাফিঈ নকশবন্দী মুজাদ্দিদী রাহিমাহুল্লাহ! একজন প্রসিদ্ধ নকশবন্দী শায়খ যার মাধ্যমে নকশবন্দী সুফি তরিকা মধ্যপ্রাচ্য, তু ও ইউরোপে ছড়িয়ে পড়েছিল তিনি ছিলেন বিখ্যাত সুফি শায়খ আবদুল্লাহ গোলাম আলী দেহলবী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা৷ মাত্র ৫২ বছর তিনি এ মায়াবী ধরার কোলো জীবিত ছিলেন৷ তবে এরই মধ্যে হযরতকে আল্লাহ তা,আলা অনেককিছু অ্জনে সাহায্য করেছিলেন তিনি ইলমে শরীয়ত ও তরিকতে উচ্চ মাক্কামে অধিষ্ঠিত হন৷ ইলমে তাসাওউফের বিরাট খিদমাত আঞ্জাম দেন। জন্ম ও শিক্ষা মাওলানা খালিদের জন্ম হয় আনুমানিক ১১৯০ হিজরি সনে ইরাকের সুলাইমানিয়া নামক স্থানে পরিণত বয়স পর্যন্ত বিভিন্ন মাদরাসায় ইলমে শরীয়তের ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন৷ এরপর তাসাওউফের দিকে তাঁর মন ভীষণভাবে আকৃষ্ট হয়। সুন্নি মুসলমানদের রক্ষক মাওলানা খালিদ রাহিমাহুল্লাহ একজন উচ্চ পর্যায়ের সুফি দরবেশ এবং সুন্নি আলিম ছিলেন৷ তাঁর যুগের পথভ্রষ্ট গোষ্ঠিদের তিনি ছিলেন আতঙ্ক মুনাজারা করে তাদের বাতিল ঈমান-আকিদা প্রমাণ করতেন তীর ছাত্রগণ বলেছেন, তিনি অত্যন্ত বিচক্ষণ একজন তার্কিক ছিলেন৷ অতি সহজেই প্রতিপক্ষদেরকে পরাজিত করতে পারতেন৷ তাঁর সময় বারো ইমাম শিয়া ফিরক্কা শক্তিশালী ছিলো। কিন্তু যতোবারই তিনি তাদের সাথে মুনাজারা করেছেন ততোবারই বিজয়ী হয়েছেন। তাঁর জীবদাশায় আরব ভূখণ্ডে আরেক মারাত্মক ফিরক্কার আবির্ভাব হয়৷ এদেরকে বলে ওয়াহাবী৷ এরা ছিলো আবদুল ওয়াহহাব নজদির [১৭০৩-১৭৯২ ঈ.] অনুসারী৷ এদের ৩৮৩

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।