Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৩. আহওয়ালে বুজুর্গান (34) এ1৯৯।)| এটাও ফার্সি ভাষায় রচিত বিভিন্ন নকশবন্দী তরিকার শায়খের জীবনালেখ্য৷ ১২২৫ হিজরি সনে সমাপ্ত। ৪. মাক্কামাতে মুজাদ্দিদে আলফে সানী (৬ | ১২৯০৩১৭৩৫)। লেখক এতে লিপিবদ্ধ করেছেন ইমামে রববানি হযরত মুজাদ্দিদে আলফে সানী রাহিমাহুল্লাহর আধ্যা্িক উচ্চ মাক্কামাতের বর্ণনা হযরতের দুটি মালফুজাত তাঁর দুজন খলিফা সংকলন করেন৷ প্রথমটির নাম হলো, “দুররুল মাআরিফ” [১২৩১ হি. প্রকাশিত]| এটার সংকলক ছিলেন হযরত শাহ রউফ আহমদ রাফত্‌ রাহামতুল্লাহি আলাইহি। দ্বিতীয়টির সংকলন করেন হযরত খাজা গোলাম মুহিউদ্দীন কুসুরী রাহিমাহুল্লাহ! এতে চল্লিশ দিনের বাণী সংকলিত হয়েছে। হযরতের ইন্তিকাল স্বীয় গারের মতো তিনিও শাহাদাতবরণ লাভ করার সৌভাগ্য পেতে ইচ্ছাপোষণ করতেন৷ তবে তিনি এরজন্য আল্লাহর দরবারে আবদার জানান নি৷ এর কারণ হলো, তাঁর পীর সাহেবের শাহাদাতবরণের ফলে অনেক লোককে কঠোর নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল৷ [এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের অসন্তুষ্টির নিদর্শন হতে পারো] যাক, স্বভাবিকভাবেই এই মহান ওলি ও কুতুব দুনিয়ার মায়া ছেড়ে একদিন বিদায় গ্রহণ করেনা তিনি ২২ সফর, ১২৪০ হিজরি সনে [অক্টোবর, ১৮২৪ ঈ.] ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে হযরতের বয়স হয়েছিল ৮৪ বছর৷ তাঁকে স্বীয় শায়খ হযরত মির্জা জানে জানান রাহিমাহুল্লাহর পাশেই দিল্লীর খানক্কায়ে মাজহারিয়ায় সমাহিত করা হয়েছে৷ মৃত্যুকালে তিনি বুকে জড়িয়ে রেখেছিলেন হদিসের বিখ্যাত গ্রন্থ “জামি আত-তিরমিযী” শরীফ দিল্লীর বিখ্যাত জামে মসজিদে হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়৷ তীর প্রধান খলিফা হযরত হাফিজ আৰু সাঈদ রাহিমাহুল্লাহ জানাযায় ইমামতি করেন৷ তাঁর জানাযায় শরীক হন হাজার হাজার ভক্ত- মুরিদান, শুভাকাজ্জ্ষী ও সাধারণ মুসলমান। আল্লাহ তা'আলা হযরতের ফায়েজ বরকত দ্বারা আমাদেরকে মালামাল করুন৷ আমাদের তাঁর নেক আমলের অনুসরণে তাওফিক দিন

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।