আউলিয়ায়ে নকশবন্দ ৫. তিনি একবার বলেন, “আমার ফয়েজ দূরদেশে পৌঁছুয়েছে৷ আমাদের হালকা [তীর তরিকার অনুসারীদের একত্রিত হওয়া] মক্কা শরীফ, মদীনা মুনুওয়ারাহ, বাগদাদ, রুম ও মাগরিব (মরক্কো) পর্যন্ত বিস্তৃত” এরপর মৃদু হেসে বললেন, “তবে আমাদের পূর্বপুরুষদের বাড়ি হচ্ছে বুখারা [এখানে তরিকার প্রতিষ্ঠাতা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহিমাহুল্লাহর প্রতি ইঙ্গিত করেনা]” হযরতের উপরোক্ত কথাগুলোর হাকিক্কাত আজকের যুগে আত্মপ্রকাশ করেছে৷ পৃথিবীর অধিকাংশ নকশবন্দী শায়খদের সিলসিলা তাঁরই মাধ্যমে বিস্তৃত হয়েছে৷ তুর্কিস্থান ও ইরাকের শায়খদের সিলিসিলার সুত্র হচ্ছেন মালানা খালিদ বাগদাদী রাহিমাহুল্লাহা পারস্য ও ভারত উপমহাদেশের শায়খদের সিলসিলা বিস্তার লাভ করেছে হযরত হাফিজ আবু সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহ্র মাধ্যমে। খুলনার হযরত আবদুল্লাহ ওরফে গোলাম আলী নক শবন্দী রাহিমাহুল্লাহ্র অনেক খলিফা ছিলেন৷ এদের অধিকাংশ পরবর্তীতে নকশবন্দী শায়খ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ইলমে তাসাওউফের খিদমাত আঞ্জাম দেন৷ মোট ৩৮ জন খলিফার নাম বিভিন্ন জীবনীগ্রান্থে লিপিবদ্ধ হয়েছে৷ নিচে আমরা প্রসিদ্ধ ১২ জন খলিফার নাম ও তাঁদের পরিচিতি লিপিবদ্ধ করছি। ১. হযরত হাফিজ শাহ আবু সাঈদ ফারুকী মুজাদ্দিদী রাহমাতুল্লাহি আলাইহি৷ তাঁকে দিল্লীর খানক্ায় প্রধান খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছিল৷ হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ মৃত্যুর পর ৯ বছর বাদে ১২৫০ হিজরি সনে তিনি দিল্লীতেই ইন্তিকাল করেন৷ তাঁকে খানক্ায়ে মাজহারিয়ার কবরস্থানে সমাহিত করা হয়েছে৷ ২. হযরত শাহ আহমদ সাঈদ ফারুকী মুজাদ্দিদী রাহমাতুল্লাহি আলাইহি৷ তিনি ছিলেন উপরোক্ত শাহ আবু সাঈদ ফারুকী রাহিমাহুল্লাহর পুত্র। তিনিও শায়খ গোলাম আলী রাহিমাহুল্লার খলিফা ছিলেন৷ স্বীয় পিতার মৃত্যুর পর তিনি খানক্কায়ে মাজহারিয়ার দায়িত্ব গ্রহণ করেন৷ ১৮৫৭ সালের আজাদী আন্দোলনের একজন নেতা হওয়ায় তাঁকে বৃটিশরা ৩৮০
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।