আউলিয়ায়ে নকশবন্দ একটি গুজব ছড়িয়ে পড়লো যে, মক্কার সকল মুশরিক মুসলমান হয়ে গেছে৷ এ সংবাদ যখন হাবশায় পৌঁছায় তখন সাহাবায়ে কিরাম ভাবলেন, আর এখানে থেকে লাভ নেই।| সুতরাং তারা মক্কা শরীফ ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। মক্কার নিকটবর্তী হয়েই কিন্তু আসল সত্য তাঁদের নিকট ধরা পড়লো সুতরাং তারা ফিরে যেতে উদ্যত হলেন। শেষ পর্যন্ত অনেকেই আর ফিরে না যেয়ে গোপনে মক্কা শরীফ প্রবেশ করলেন৷ ইবনে সাদের বর্ণনামতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু হাবশায় ফিরে গিয়েছিলেন। মুসলমানদের প্রতি কুরাইশদের নির্যাতন ও দুর্ব্যবহারের মাত্রা কমলো না বরং আরো বেড়ে ওঠলো৷ সুতরাং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মুসলমানদের একটি বড় দল হাবশায় হিজরত করলেন৷ এই দলে ৯৮ জন পুরুষ ও ১৯ জন মহিলা ছিলেন বলে বিভিন্ন সীরাতগ্রন্থে উল্লেখিত হয়েছে৷ এই দলের নেতৃত্বে ছিলেন হযরতের চাচা জাফর ইবনে আৰি তালিব রাদ্বিআল্লাহু আনহু৷ কুরাইশরা এদেরকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেছে৷ দু'জন বিজ্ঞ কুরাইশ দূত অনেক উপটোৌকনসহ সম্রাট নাজ্জাশীর দরবারে উপস্থিত হলেন। এদের মধ্যে একজন হলেন আমর ইবনুল আস, যিনি পরবর্তীতে মিশর বিজয়ী প্রখ্যাত মুসলিম সেনাপতি হিসাবে ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেন৷ তিনি অবশ্য তখনও মুসলমান হন নি। তার সঙ্গী ছিলেন উমারা ইবনুল ওয়ালীদ (কারো কারো মতে আব্দুল্লাহ ইবনে আবু রবীআ)। এরা দরবারে উপস্থিত হয়ে অত্যন্ত কৌশলে উপটৌকনগুলো নাজ্জাশীকে উপহার করলেন এবং সভাসদবর্গের সাথে আগেই আলোচনা করে তাদেরকে নিজেদের অনুকূলে নিয়ে আসলেন৷ খৃস্টান সম্রাট নাজ্জাশীর দরবারে উপস্থিত হয়ে কুরাইশ দূতদ্বয় তাঁর নিকট অভিযোগ করলেন, "হে মহামহিম বাদশাহ! আমাদের কিছু নির্বোধ লোক স্বীয় কওমের দ্বীনকে পরিত্যাগ করেছে৷ তারা আপনাদের দ্বীনকেও মানে না৷ তারা একটি মনগড়া দ্বীনের অনুসরণ করে৷ এ নতুন দ্বীন সম্পর্কে আপনিও কিছু জানেন না আমরাও জানি না৷ আমাদের বংশের সন্ত্ান্ত কিছু ব্যক্তি আমাদেরকে এই সংবাদ দিয়ে প্রেরণ করেছেন যে, আপনাকে অনুরোধ জানানো- এসব ধর্মত্যাগীদের তাদের কওমের নিকট ফেরৎ পাঠিয়ে ৩৮
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।