আউলিয়ায়ে নকশবন্দ যেতো৷ তীর প্রার্থনা দ্বারা রোগিরা আরোগ্য লাভ করতো এবং তাঁর কথা শ্রবণ করলে রোগাক্রান্ত হৃদয় উপকৃত হতো। তিনি শ্রোতাদের মনের কথা উপলব্ধি করতেন। আর সেভাবেই কথা বলতেন৷ তাঁর সর্বাধিক বড়ো কারামত ছিলো, আধ্যাত্মিকভাবে তিনি রুগ্ন রূহকে আরোগ্য করে দিতে সক্ষম ছিলেন৷ আমরা এখানে তাঁর কিছু কাশফ ও কারামতের বর্ণনা তুলে ধরছি ১. তিনি বলেন, “আমি একদিন “হে আল্লাহর রাসুল!” বলে আকুলভাবে ডাক দিলাম৷ সাথে সাথে শুনতে পেলাম, “লাববাইক ইয়া আবদুস সালেহ" [হে সাধু গোলাম! আমি হাজির] ২. “এক রাতে ইশার পূর্বেই ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, “হে গোলাম আলী! আর কখনও ইশার নামায আদায় না করে ঘুমাবে না!” ৩. তাঁর একজন মুরিদ জুলফ্ শাহ বলেন, “আমি শায়খের হাতে বাইআত গ্রহণ করার উদ্দেশ্যে দিল্লীর পথে যাত্রা করি৷ একটি মরুভূমিতে এসে পথ হারিয়ে ফেললাম৷ এরপর দেখলাম একজন ওলি এসে আমাকে বললেন, “হে জুলফ! তুমি এদিকে চলো!” আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “আপনি কে?” তিনি জবাব দিলেন, “আমি হচ্ছি সে ব্যক্তি যার নিকট তুমি যাচ্ছো!” সেদিন দুবার এরূপ ঘটনা ঘটো” ৪. বুখারা থেকে একব্যক্তি কাবুল হয়ে তাঁর দরবারের উদ্দেশ্যে রওয়ানা দেন তার বাহন উটটি আত্তক নামক এক নদী পার হওয়ার সময় পানিতে নিমজ্জিত হয়ে নিরুদ্দেশ হয়ে গেলো উটের পিঠে তার সকল ভ্রমণের রসদপত্রও ছিলো। সেগুলোও হারিয়ে যায়৷ তিনি মনে মনে নিয়ত করলেন, আমার উট ও রসদপত্র যদি ফিরে পাই তাহলে আমি শায়খের নামে কিছু নিয়াজ দেবো৷ [নিয়াজ হচ্ছে এক ধরনের অনুদান যার প্রতিদান অপর কাউকে রেসানী করে দেওয়া হয়৷ সাধারণত কোনো নবী-রাসূল বা ওলির নামে নিয়াজ করা হয়ে থাকো] মহান আল্লাহর অনুগ্রহে এভাবে নিয়ত করার পরই তলিয়ে যাওয়া উটটি তার বোবাসহ ভেসে ওঠলো৷ নদীর পারে এসে থামলো এরপর তিনি উটের ওপর আরোহণ করে হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহর দরবারে উপস্থিত হলেন৷ পুরো ঘটনাটি তিনি শায়খের নিকট খুলে বললেন৷ শায়খ জিজ্ঞেস করলেন, তুমি কী নিয়াজটি আদায় করে দিয়েছো? তিনি বললেন, “জী হুজুর! আদায় করেছি” ৩৭৯
— Page 379 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.