আউলিয়ায়ে নকশবন্দ তাঁর এরূপ সারল্যতা ও স্বাধীনতার মাঝেও কখনও তিনি সুন্নাতের অনুসরণ থেকে একবিন্দুও পিছিয়ে যান নি বরং তিনি সারা জীবন খুব সতর্কতাসহ শরীয়ত ও সুন্াহের অনুসরণ করেছেন৷ সুন্নাহবিরোধী কাউকে তাঁর সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তিনি বলতেন, “যারা জওরু ও শওকু [আধ্যাত্মিক পরমানন্দ বোধ] এর প্রতি আগ্রহী এবং কাশফ ও কারামতের প্রতি লালায়িত, তারা সত্যিকার অর্থে আল্লাহপ্রাপ্তির আকাজ্জ্ী নয়া১। সালিককে একমাত্র আল্লাহপ্রাপ্তির নেশায় নিমগ্ন থাকা চাই৷ পথের মধ্যে কিছু আত্মপ্রকাশ করলে তা উপেক্ষা করে যেতে হবে৷ তাকে নির্দিষ্টভাবে নিশ্চিত করতে হবে যে, আমার প্রভুপ্রাপ্তি বৈ অন্য কোনো উদ্দেশ্য নেই৷” তিনি বলেন, “আমার তরিকায় কোনো ধরনের কাঠিন্যতা নেই৷ তবে আছে “উকুফ ক্লালবি', যার মানা হলো, “সর্বদা হৃদয়কে মহামহিমের স্মরণের মাঝে ডুবন্ত রাখাশ হৃদয়কে সবসময় অতীত ও বর্তমান সকল ধরনের বিপদ থেকে মুক্ত রাখা” অর্থাৎ অন্তরে যাতে ক্ষতিকর ও মূল্যহীন চিন্তা-চেতনা না ঢুকে সেটা নিশ্চিত করা৷ হযরত গোলাম আলী রাহিমাহুল্লাহ বলেন, “যাকাত ফরয কী না, তা বছর শেষে কী পরিমাণ সম্পদ আছে তার ওপর নির্ভরশীল৷ তবে আমি তা আদায় করে দেই যখনই আমার হাতে অর্থ আসো” তাঁর কারামত ও কাশফ গযরত গোলাম আলী রাহিমাহুল্লাহর সঙ্গে সম্পৃক্ত অনেক আধ্যাত্মিক দূরদৃষ্টি [কাশফ] ও কারামত বর্ণিত আছে৷ এছাড়া তিনি ছিলেন মুজিবুদ দাওয়াত- অর্থাৎ, তাঁর দুআ কবুল হয়ে 5 কাশফ, কারামত, জওকু, শওরু, ইলহাম ইত্যাদি হচ্ছে সালিকের ভ্রমণপথের উপাদান মাত্র৷ এগুলোর প্রকাশ ঘটলে কিংবা না ঘটলেও কোনো ক্ষতি নেই৷ কারণ মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হওয়া। সুতরাং এগুলো অর্জন কোনো সালিকের জন্য উদ্বোশ্য হতে পারে না৷ হযরত এ কথাটিই বুঝাতে চেয়েছেন৷ ৩৭৮
— পৃষ্ঠা ৩৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।